Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘কুমিল্লার ঘটনার বিচার না হলে ফের একই ঘটনা ঘটবে’ হুঁশিয়ারি ইসকন কর্তার

চার্চ অফ বাংলাদেশের বিশপ সৌরভ ফলিও বলেন, ‘কোনও ধর্মেই প্রতিবেশীকে ঘৃণা করার কথা বলা হয়নি। অথচ দেশে সেটাই যেন ঘটে চলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ধর্মীয় সংখ্যালঘুদের উপরে হামলার ঘটনার বিচার না হওয়াতেই দেশজুড়ে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে চলেছে। দেশের বিভিন্ন প্রান্তে দুর্গাপুজোর সময়ে মণ্ডপ-মন্দিরে এবং হিন্দুদের উপরে  হামলার ঘটনায় এভাবেই প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্ঘের (ইসকন) সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। একই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, ‘কুমিল্লার ঘটনার বিচার না হলে এই ধরনের হামলার ঘটনার পুনরাবৃত্তি হবে।’ 

সদ্য সমাপ্ত দুর্গাপুজোর সময়ে দেশজুড়ে যে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে তার প্রতিবাদে বাংলাদেশ তরিকত ফেডারেশনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। আলোচনা সভায় বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতারা কার্যত সাম্প্রদায়িক হামলা নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন। চার্চ অফ বাংলাদেশের বিশপ সৌরভ ফলিও বলেন, ‘কোনও ধর্মেই প্রতিবেশীকে ঘৃণা করার কথা বলা হয়নি। অথচ দেশে সেটাই যেন ঘটে চলেছে। সম্প্রতি বাংলাদেশে আমরা যা দেখেছি, তাতে সৃষ্টিকর্তাও খুশি হননি।’ 

তরিকত ফেডারেশনের চেয়ারম্যান এবং বর্তমান সরকারের জোটসঙ্গী সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, ‘মুসলমান হিসেবে আমাদের দায়দায়িত্ব অন্যান্য ধর্মানুসারীদের রক্ষা করা। সংখ্যালঘু কথাটি সংবিধানসিদ্ধ নয়। এটা আমাদের আবিস্কার। আমাদের শপথ হবে একটাই, বাঁচার লড়াইয়ের জন্য সকল ধর্মীয় নেতারা ঐক্যবদ্ধ থাকবে আগামী দিনের শান্তির জন্য।’

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য কাজল দেবনাথ বলেন, ‘দেশের ধর্মীয় শিক্ষা কারিকুলামে যেন সকল ধর্মের জন্য থাকে ৫০ মার্কস এবং নিজ ধর্মের জন্য থাকবে ৫০ মার্কস। তাহলে শিশুদের মধ্যে শৈশবকাল থেকেই অসাম্প্রদায়িক চেতনা গড়ে উঠবে।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00