Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্ত্রীকে জমি লিখে দিয়ে হারানো চাকরি ফিরে পেলেন স্বামী

সরকারি চাকুরীজীবী হয়েও যৌতুকের জন্য স্ত্রীর উপরে নির্যাতন চালাতেন গুণধর স্বামী।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: একেই বলে যেমন কর্ম তেমন ফল।

সরকারি চাকুরীজীবী হয়েও যৌতুকের জন্য স্ত্রীর উপরে নির্যাতন চালাতেন গুণধর স্বামী। অত্যাচার আর বায়নার মাত্রা দিন দিন বেড়েই চলছিল। স্বামীর সেই অত্যাচার চরম সীমায় পৌঁছনোর পরেই বিদ্রোহ ঘোষণা করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন স্ত্রী। আর সেই অভিযোগের বিরুদ্ধেই স্বামীকে সাজা দিয়েছিল রাজশাহীর নারী-শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। ফলে সরকারি চাকরি হারাতে হয়েছিল গুণধর স্বামীর। মামলা গড়িয়েছিল শীর্ষ আদালতে। শেষ পর্যন্ত শীর্ষ আদালতের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল, ‘স্ত্রীকে জমি লিখে দিলেই অভিযুক্ত স্বামীর চাকরি ফেরত দেওয়ার আদেশ দেওয়া হবে।’ শীর্ষ আদালতের সেই নির্দেশ মেনে স্ত্রীকে জমি লিখে দিয়ে শেষ পর্যন্ত চাকরি ফিরে পেলেন স্বামী।

আদালত সূত্রে জানা গিয়েছে, ‘বিয়ের পরেই যৌতুকের জন্য স্বামী নির্যাতন চালাচ্ছেন বলে অভিযোগ তুলে ফায়ারম্যান স্বামীর বিরুদ্ধে রাজশাহীর নারী-শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছিলেন স্ত্রী। বিচারে স্বামীকে দোষী সাব্যস্ত করে সাজা দেন ট্রাইব্যুনালের বিচারপতি। সেই রায়ের ফলেই চাকরি থেকে বরখাস্ত হন তিনি। ট্রাইব্যুনালের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন স্বামী। উচ্চ আদালতে জামিন পান তিনি। তার পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে সরকার পক্ষ। অন্যদিকে মামলা খারিজ চেয়ে আপিল বিভাগে সমঝোতার আবেদন করেন স্বামী।

আপিল বিভাগে শুনানি চলাকালীন স্ত্রী তাঁর উপরে হওয়া নির্যাতনের ঘটনা তুলে ধরেন। শুনানি শেষে গত ২২ সেপ্টেম্বর স্ত্রীকে জমি লিখে দেওয়ার শর্তে স্বামীর চাকরি ফেরত দেওয়ার কথা জানায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ। সেই নির্দেশ মেনে স্ত্রীকে জমি লিখে দেন স্বামী। মঙ্গলবার আদালতে সরকারি আইনজীবী জমি লিখে দেওয়ার কথা জানানোর পরেই স্বামীকে সরকারি চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেয় আপিল বিভাগ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00