Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলাদেশে ফের হিন্দু মন্দিরে হামলা, শিবলিঙ্গ ভাঙচুর করে প্রণামী বাক্স লুঠ

ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ফের হিন্দু মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর রাতে লালমনিরহাটের গোকুন্ডা ইউনিয়নের তিস্তা বাজারের কয়েকশো বছরের পুরনো শিবমন্দিরে চড়াও হয়ে শিব লিঙ্গ ভাঙচুর করেছে দুষ্কৃতীরা। সেই সঙ্গে মন্দিরে থাকা প্রণামী বাক্স ভেঙে টাকা-পয়সা লুঠ করে পালিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিশ। যদিও ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি।

লালমনিরহাট সদর থানার ওসি এরশাদুল আলম সাংবাদিকদের জানান, তিস্তাবাজারের শিবমন্দিরটি কয়েকশো বছরের পুরনো। প্রতিদিনই স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দূর-দূরান্ত থেকে ভক্তরা আসেন। প্রতিদিনের মতো এদিন সকাল ছয়টার সময়ে মন্দিরে পুজো করতে আসেন পুরোহিত তপন চন্দ্র। মন্দিরে ঢুকতে গিয়ে তিনি প্রণামী বাক্স ভাঙা অবস্থায় পড়তে দেখেন। ভিতরে গিয়ে দেখেন শিবলিঙ্গটি ভাঙা অবস্থায় রয়েছে। সঙ্গে সঙ্গেই বিষয়টি মন্দির কমিটির সদস্যদের গোচরে আনেন। কমিটির সদস্যরা বিষয়টি থানায় জানান। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

তিস্তা বাজার শিব মন্দির কমিটির সভাপতি সুরেশ প্রসাদ গুপ্ত সাংবাদিকদের জানান, ‘শিব মন্দিরটি কয়েকশ বছরের পুরনো।  গত এক বছর ধরে প্রণামী বাক্স খোলা হয়নি। ফলে কত টাকা ছিল, তা বলা সম্ভব নয়। অতীতে কখনই মন্দিরে হামলা কিংবা লুটপাটের ঘটনা ঘটেনি।’ মন্দির কমিটির সদস্যদের সন্দেহ এলাকার মাদকাসক্তরাই মন্দিরে হামলার পাশাপাশি প্রণামী বাক্স লুট করেছে।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00