Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলাদেশে তালিবানি রাজ, হিন্দু ছাত্রীদের জোর করে হিজাব পরানোকে ঘিরে হুলুস্থুলু রংপুর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  হিন্দু ছাত্রীদের পরতে হবে হিজাব। সম্প্রতি বাংলাদেশের রংপুর শহরের দাসপাড়ায় মোসলেম উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয় হিজাব  পরাকে বাধ্যমূলক করে দেয়। আর তাতেই স্কুলের সামনে হিন্দু  ছাত্রীরা বিক্ষোভ দেখাতে শুরু করে।  এই তালিবানি শাসনের কথা জানতে পেরে জেলা প্রশাসকের পক্ষ থেকে তড়িঘড়ি একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

শুধু তাই নয় এই হিজাব কাণ্ডের জেরে  বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফিজুর রহমান ও ধর্ম বিষয়ের শিক্ষক মোস্তাফিজার রহমানকে কিছুদিনের জন্য বরখাস্ত করেছে প্রশাসন। জানা গিয়েছে, বুধবার স্কুলে হিজাব পরা বাধ্যতামূলক করায় হিন্দু ছাত্রীরা  প্রধান শিক্ষকসহ অভিযুক্ত দুই শিক্ষকের পদত্যাগের দাবি  জানিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পড়ুয়াদের অভিভাবকেরাও। এই বিক্ষোভের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই বিদ্যালয়ের সামনে যান  সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক । এনারা গিয়ে পরিস্থিতি সামাল দেন।

তবে হিজাব প্রসঙ্গে প্রধান শিক্ষক মোফিজুর রহমান  শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করেন। অন্যদিকে অতিরিক্ত জেলা প্রশাসক জানিয়েছেন, ‘প্রধান শিক্ষকসহ দুজনের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ করেছে ওই স্কুলের শিক্ষার্থীরা। সেখানে হিজাব পরতে বাধ্য করার অভিযোগ করা হয়েছে। আর সেই অভিযোগের ভিত্তিতেই দুজনকে  বরখাস্ত করা হয়েছে।‘ তবে কী কারণে স্কুলের মধ্যে হিন্দু ছাত্রীদের হিজাব পরতে বললেন প্রধান শিক্ষক তা নিয়ে উঠছে নানান প্রশ্ন।

সংরক্ষণ আন্দোলনে নিহত ছেলে, চোখের জলে শেষ বিদায় মায়ের

আরবি ভাষা না জেনে কোরানের ভুল অর্থ সুপ্রিম কোর্টের, হিজাব মামলায় মন্তব্য আইনজীবীর

মাঘের প্রচণ্ড শীতের বলি রংপুরের চিড়িয়াখানায় বাঘিনী!

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00