Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রমজান মাস উপলক্ষে রবিবার থেকে ‘কম দামে’ দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার

রাজধানী ঢাকার ১০টি স্থানে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র চালু করা হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আগামিকাল রবিবার থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। শনিবার চাঁদ দেখা যাওয়ায় শুরু হচ্ছে রোজা। প্রতি বছরই রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া হয়। দুধ, মাসংস, ডিম কিনতে গিয়ে উপবাসকারীদের (রোজাদারদের) চরম ভোগান্তিতে পড়তে হয়। চলতি বছর যাতে রাজধানীতে দুধ, মাংস, ডিম নিয়ে কালোবাজারি না হয়, তার জন্য আগামিকাল থেকেই রাজধানী ঢাকায় কম দামে দুধ, ডিম, মাংস বিক্রি করবে সরকার।

শনিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ‘সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির জন্য রাজধানী ঢাকার ১০টি স্থানে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র চালু করা হচ্ছে। আগামী ২৮ রমজান পর্যন্ত এই কর্মসূচি চালু থাকবে। প্রাথমিকভাবে সচিবালয় সংলগ্ন আব্দুল গণি রোড, খামারবাড়ি গোল চত্বর, জাপান গার্ডেন সিটি, মিরপুর ৬০ ফুট রাস্তা, আজিমপুর মাতৃসদন, পুরান ঢাকার নয়াবাজার, আরামবাগ, নতুন বাজার, মিরপুরের কালশি এবং যাত্রাবাড়ীতে ভ্রাম্যমাণ বিপণন ব্যবস্থা চালু করা হবে। ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রে তরল দুধ প্রতি লিটার ৬০ টাকা, গরুর মাংস প্রতি কেজি ৫৫০ টাকা, খাসির মাংস প্রতি কেজি ৮০০ টাকা, ব্রয়লার মুরগি প্রতি কেজি ২০০ টাকা এবং চারটি ডিম ৩০ টাকা দরে বিক্রয় করা হবে।’

পাশাপাশি রমজান মাসে কালোবাজারি রুখতে প্রতিটি বাজারে বিশেষ নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিবিসিআই। বিভিন্ন বাজার ও বিপণি কেন্দ্রগুলিতে আচমকা অভিযান (সারপ্রাইজ ভিজিট) চালানো হবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00