Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী ফলাফল ঘিরে হিংসা, পুলিশের গুলিতে উড়ে গেল শিশুর মাথার খুলি

ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখাতে শুরু করেন তাঁরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ঠাকুরগাঁওয়ে (Thakurgaon District) ইউনিয়ন পরিষদের (Union Parishad) ভোটের ফল ঘিরে হিংসাত্মক ঘটনা থামাতে গিলে পুলিশের গুলিতে মাথার খুলি উড়ে গেল এক দুই বছরের শিশুর। ওই ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখাতে শুরু করেছেন তাঁরা। যদিও ওই মর্মান্তিক ঘটনার দায় নিজেদের কাঁধ থেকে মুছে ফেলতে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অনিচ্ছাকৃতভাবেই ওই ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ৩ নম্বর ভাংবাড়িতে ইউনিয়ন পরিষদ আসনের ভোট ঘিরে সকাল থেকেই উত্তেজনা ছিল তুঙ্গে। বিকেলে ভোটগ্রহণ শেষ হওয়ার পরে উত্তেজনার আবহেই ভোট গণনা শুরু হয়। ভোটের ফলাফল জানতে গণনা কেন্দ্রের সামনে হাজির হয়েছিলেন মিডাঙির বাসিন্দা বাদশাহ মিয়ার স্ত্রী। কোলে ছিল দুই বছরের শিশু কন্যা আশা।   ফলাফলকে কেন্দ্র করে দুই প্রতিপক্ষ প্রার্থী জলিল ও ফয়জুল ইসলামের সমর্থকদের মধ্যে শুরু হয় সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে গুলি চালায় পুলিশ। ওই গুলি আচমকাই আশার মাথায় আঘাত করে। এতে তার মাথার খুলি উড়ে যায়। ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

ঘটনার পরেই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। গুলি চালানোর মতো কোনও পরিস্থিতি তৈরি হয়নি বলে তাঁদের দাবি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00