Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আন্দোলনের আঁতুড়ঘর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ রাজনীতি  

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বায়ান্নর ভাষা আন্দোলন থেকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। এরশাদের পতন আন্দোলন থেকে কোটা সংস্কার আন্দোলনে অগ্রণী ভূমিকা নিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া-শিক্ষকরা। এবার প্রাচ্যের অক্সফোর্ড এবং আন্দোলনের আঁতুড়ঘরেই এবার নিষিদ্ধ হল রাজনীতি। গতকাল বৃহস্পতিবার সিন্ডিকেটের সভায় বিশ্ববিদ্যালয় চত্বরে ছাত্র-শিক্ষক ও কর্মীদের রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, অন্তর্বর্তী সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে যাতে ছাত্র-শিক্ষকরা রাজপথে না নামতে পারেন তার জন্যই এমন স্বৈরাচারীমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেক হাসিনা জমানার পতনের পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন মুক্তিযুদ্ধ বিরোধী ও পাকিস্তানপন্থী হিসাবে পরিচিত নিয়াজ আহমেদ খান। আর তার পরেই বিশ্ববিদ্যালয় চত্বরে দাপিয়ে বেড়াচ্ছে জামায়াত ইসলামী ঘনিষ্ঠ ইসলামী ছাত্র শিবিরের ক্যাডাররা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে সন্ত্রাস চালিয়ে আওয়ামী লীগ-সহ মুক্তিযুদ্ধের সমর্থক পড়ুয়াদের বিতাড়িত করতে শুরু করেছে। হলগুলি হয়ে উঠেছে অবৈধ অস্ত্রের গুদাম ঘর। শুধু তাই নয়, গত বুধবার বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবার ঘটেছে গণপিটুনির ঘটনা। আর তাতে প্রাণ হারিয়েছেন এক যুবক। ওই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। কিন্তু ঘটনার ৪৮ ঘন্টার পরেও হাত গুটিয়ে বসে রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সূত্রের খবর, শেখ হাসিনা জমানার পতনের পরেই যাতে বর্তমান সরকারের জনবিরোধী ও পাকিস্তান প্রেমের সিদ্ধান্ত নিয়ে কোনও আন্দোলন সংগঠিত হতে না পারে তার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ‍া‍ৎ ভবিষ্যতের দেশনেতা তৈরি হওয়ার পথ চিরতরে বন্ধের মতো ন্যক্কারজনক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00