Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অপরাধে লাগাম টানতে ঢাকা-কে সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রাজধানীতে গত কয়েক মাসে অপরাধমূলক (Crime Incident) কাজকর্ম লাগামহীন হয়ে পড়ছে। খুন, ছিনতাই, ডাকাতি- নিত্যনৈমত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ফলে এক অজানা আতঙ্ককে সঙ্গী করেই দিন কাটাচ্ছেন (Dhaka) বাসিন্দারা। সাধারণ মানুষের মনের আতঙ্ক দূর করতে এবং অপরাধে লাগাম টানতে পুরো রাজধানীকে সিসিটিভি ক্যামেরার (CCTV Camera) নজরদারির আওতায় আনা হচ্ছে। শনিবার এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী (Bangladesh Home Minister) আসাদুজ্জামান খান (Asadduzzaman khan)। শুধু ঢাকা-ই নয়, ভবিষ্যতে চট্টগ্রাম ও রাজশাহী শহরকেও সিসিটিভি ক্যামেরার নজরদারির আওতায় আনার পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিন সেগুনবাগিচার শিল্পকলা আকাদেমিতে (Shilpakala Academy) ‘নিরাপদ সড়ক চাই’ শীর্ষক এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অপরাধ ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে এনে ঢাকা শহরকে সাধারণ মানুষের কাছে নিরাপদ শহর করার উদ্যোগ নিয়েছি। তাই ঠিক করেছি, রাজধানীকে সিসিটিভি ক্যামেরার নজরদারির আওতায় আনা হবে। ঢাকার পরে আমরা চট্টগ্রাম ও রাজশাহীতেও একই ব্যবস্থা চালু করব।’

সড়ক দুর্ঘটনা কমাতে হলে সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে বলে উল্লেখ করে তিনি বলেন, ‘নিরাপদ সড়ক সবাই চায়, আমিও চাই। কিন্তু তার জন্য আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। ট্রাফিক আইন মানতে হবে। আমাদের সিট বেল্ট ব্যবহার এবং সড়কে গতি নিয়ন্ত্রণ করতে হবে। আমরা অনেকেই তা করি না। আমরা যদি সচেতন হই, যদি আইন মেনে চলি, যদি বাস্তবতার নিরিখে কাজ করি, তবেই সফলতা আসবে এবং অবশ্যই আমরা তা পারব। সবাই সচেতন হলে দুর্ঘটনা ও মৃত্যুহার কমবে।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00