Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Cyclone Sitrang: কয়েক ঘন্টার মধ্যেই বাংলাদেশে আছড়ে পড়তে চলেছে সিত্রাং

সিত্রাংয়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হবে দেশের উপকূলবর্তী ১৩টি জেলা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আশঙ্কাই সত্যি হচ্ছে। আর কয়েক ঘন্টার মধ্যেই বাংলাদেশে আছড়ে পড়তে চলেছে বিধ্বংসী ঘূর্ণিঝড় সিত্রাং। আজ সোমবার স্থানীয় সময় সন্ধে সাড়ে পাঁচটা থেকে ছয়টার মধ্যে বিধ্বংসী ঘূর্ণিঝড় বরগুনার পাথরঘাটা ও পটুয়াখালির কলাপাড়ার মধ্যে আছড়ে পড়বে। সিত্রাংয়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হবে দেশের উপকূলবর্তী ১৩টি জেলা।

এদিন দুপুরে বিধ্বংসী ঘূর্ণিঝড় নিয়ে জরুরি সাংবাদিক বৈঠকে দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এনামুর রহমান জানিয়েছেন, ‘আজ সন্ধ্যাতেই বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে চলেছে সিত্রাং। আগামিকাল মঙ্গলবার ভোর ৬টা থেকে ৭টার মধ্যে উপকূল অতিক্রম করবে। উপকূল অতিক্রম করার সময়ে বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার। যে ১৩টি জেলায় সিত্রাং মারাত্মক আঘাত হানবে তার মধ্যে রয়েছে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী এবং ফেনী। উপকূলে সাত হাজার ৩০টি আশ্রয় কেন্দ্র তৈরি রাখা হয়েছে। ২৫ লক্ষ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হচ্ছে।’ তবে সিডরের মতো সিত্রাং অতটা ভয়াবহ আকার ধারণ করবে না বলে আশ্বস্ত করেছেন দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী।

কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ মহিউদ্দিন জামান জানিয়েছেন, ‘ঘূর্ণিঝড়ের কারণে সাগর উত্তাল রয়েছে। বর্তমানে বাতাসের গতিবেগ রয়েছে ঘণ্টায় ২০/২৫ নটিক্যাল মাইল। সিত্রাংয়ের কারণে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের কর্মচারিদের ছুটি বাতিল করা হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00