Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাড়ছে সংক্রমণ, উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে চট্টগ্রাম

নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১, ১২১জন

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  বাংলাদেশেও ঝড় তুলেছে করোনা। উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে চট্টগ্রাম।

বুধবারের তুলনায় চট্টগ্রামে করোনা শনাক্তের হার অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১, ১২১জন। একই সময়ে করোনায় মৃত্যু হয়েছে দুজনের। শেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে তিন হাজার ১৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৭৯৭জন শহরের বাসিন্দা।বাকিরা বিভিন্ন উপজেলার।

করোনার ভয়াল থাবায় একদিনে আক্রান্ত ১৫,৫২৭ জন ও মৃত ১৭

আগের ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা করা হয়েছিল ৪, ২৬৫জনের। এর মধ্যে রিপোর্ট পজিটিভ আসে ১, ৪৫৫ জনের। শনাক্তের হার ৩৪. ১১। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল এক লক্ষ ১৬, ০৩৬। নতুন করে দুজনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হল ১, ৩৫০। চট্টগ্রামে প্রথম আক্রান্তের হদিশ পাওয়া যায় ২০২০ সালের আট মার্চ। পরের মাসের ৯ তারিখ চট্টগ্রাম প্রথম সাক্ষী ছিল মৃত্যুর।

চট্টগ্রামের পাশাপাশি রংপুরের গাইবান্ধা ও ঠাকুরগাঁও জেলাতেও করোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। রংপুরে গত ২৪ ঘণ্টায় ৮৪০জনের নমুনা সংগ্রহ করা  হয়েছিল। এর মধ্যে ৩৭৮জনের রিপোর্ট পজিটিভ আসে। সংক্রমণের হার ৪৫%।

গাইবান্ধা ও ঠাকুরগাঁও জেলায় সংক্রমণ ৫৫ শতাংশের ওপরে। রংপুরে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১,২৫৪ জনের। এর মধ্যে দিনাজপুর থেকে বেশি আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। সব থেকে বেশি মৃত্যু দিনাজপুরে। করোনার বলি ৩৩৩ জন। এ ছাড়া রংপুর জেলায় ২৯৪, ঠাকুরগাঁওয়ে ২৫৬, পঞ্চগড়ে ৮১, নীলফামারীতে ৮৯, লালমনিরহাটে ৬৯, কুড়িগ্রামে ৬৯ ও গাইবান্ধায় ৬৩ জন করোনা সংক্রমণে মারা গেছেন।

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00