Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করতেই সাম্প্রদায়িক হামলা: ওবায়দুল কাদের

সেই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, ‘আওয়ামি লিগের প্রতি হিন্দুদের যে আস্থা রয়েছে তা নষ্টের উদ্দেশ্য নিয়েই মন্দির-মণ্ডপে হামলা চালানো হয়েছে।’

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পড়শি ভারতের সঙ্গে বাংলাদেশের যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে তা নষ্ট করতেই দুর্গাপুজোর সময়ে সাম্প্রদায়িক হামলা চালানো হয়েছে বলে মনে করেন শাসকদল আওয়ামি লিগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, ‘আওয়ামি লিগের প্রতি হিন্দুদের যে আস্থা রয়েছে তা নষ্টের উদ্দেশ্য নিয়েই মন্দির-মণ্ডপে হামলা চালানো হয়েছে।’

মঙ্গলবার দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি আয়োজিত এক অনুষ্ঠানে কার্যত পুজোর সময়ে বিভিন্ন মণ্ডপ ও মন্দিরে হামলা নিয়ে ক্ষোভ উগরে দেন আওয়ামি লিগের সাধারণ সম্পাদক তথা দ্বিতীয় শীর্ষ নেতা। নোয়াখালীর চৌমুহনীতে হিন্দু সম্প্রদায়ের মণ্ডপ-মন্দিরে কেন হামলা প্রতিরোধে দলের নেতা-কর্মীরা এগিয়ে এলেন না তা নিয়ে প্রশ্ন তুলে ওবায়দুল কাদের বলেন, ‘ভোট এলেই হিন্দুদের কাছে গিয়ে আমরা যারা মায়াকান্না করি, হিন্দুদের দরদ দেখাই, তাঁদের বিপদের সময়ে আমরা কেন তাঁদের  পাশে দাঁড়াতে পারলাম না? চৌমুহনীতে এতগুলি মণ্ডপ জ্বালিয়ে-পুড়িয়ে দেওয়া হল, আপনারা কী নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে ছিলেন? একটা প্রতিরোধও তো হল না। এটা নোয়াখালীর সন্তান হিসেবে আমাকে দুঃখ দিয়েছে। আমি নিজেও লজ্জা পেয়েছি। কী জবাব দেব হিন্দু সম্প্রদায়কে?’

কুমিল্লার ঘটনার পরে দলের নেতা-কর্মীরা সতর্ক হলে দেশের অন্যান্য স্থানে সংগঠিত সাম্প্রদায়িক হামলা রুখে দেওয়া যেত বলেও মনে করেন আওয়ামি লিগের সাধারণ সম্পাদক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কুমিল্লার ঘটনার পর সারাদেশের নেতাকর্মীরা সর্তক থাকলে অন্যান্য জায়গায় এসব ঘটনা ঘটত না। আওয়ামি লিগের নেতা-কর্মীরা আরও সর্তক থাকলে সাম্প্রদায়িক ঘটনা করার সাহস পেত না। এই ঘটনায় আওয়ামি লিগের যে ব্যর্থতা আছে তা খুঁজে বের করতে হবে। দেশে হিন্দু সম্প্রদায় নির্ভয়ে থাকবে। কেন তাঁরা দেশ ছাড়বে? তাঁরাও তো মুক্তিযুদ্ধ করেছে। জীবন দিয়েছে, এই দেশে থাকার তাঁদেরও অধিকার আছে। তাঁরাও এদেশের প্রথম শ্রেণির মানুষ।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00