Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হামলার আশঙ্কায় যশোরের মন্দিরে বসানো হল সিসিটিভি

যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক জয়দেব নন্দী নিজেই ব্যক্তিগত উদ্যোগে মন্দির কমিটিকে ওই সিসি ক্যামেরা, মনিটর সহ বিভিন্ন সরঞ্জাম উপহার হিসেবে তুলে দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, যশোর: দুর্গাপুজোর অষ্টমীর দিন থেকেই দেশজুড়ে শুরু হয়েছে মন্দিরে হামলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতই মন্দির হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিন না কেন, তাতে পরিস্থিতির খুব একটা হেরফের ঘটছে না। শুক্রবারও বগুড়ার এক শতবর্ষ প্রাচীন মন্দিরে কালী মূর্তির মাথা ভেঙে ফেলা হয়েছে। ফলে যথেষ্টই আতঙ্কে রয়েছেন দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা মন্দিরের পরিচালন সমিতির কর্তারা। এমতাবস্থায় হামলার আশঙ্কায় অনেকেই মন্দিরের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নিয়েছেন।

শনিবার যশোরের মনিরামপুর উপজেলায় অবস্থিত বাবা বৈদ্যনাথ ধাম মন্দিরে বসানো হল সিসিটিভি। শাসকদল আওয়ামি লিগের ছাত্র সংগঠন ছাত্র লিগের প্রাক্তন ভারপ্রাপ্ত সভাপতি তথা যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক জয়দেব নন্দী নিজেই ব্যক্তিগত উদ্যোগে মন্দির কমিটিকে ওই সিসি ক্যামেরা, মনিটর সহ বিভিন্ন সরঞ্জাম উপহার হিসেবে তুলে দিয়েছেন।

মনিরামপুর উপজেলায় বাবা বৈদ্যনাথ ধাম মন্দিরের সুনাম ছড়িয়ে রয়েছে দূর-দূরান্তে। আশপাশের প্রায় ১০-১৫ টি গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকজন এই মন্দিরে নিয়মিত পুজো দিতে আসেন ও বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করেন। কিন্তু দুর্গাপুজোর সময়ে কুমিল্লা সহ বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটেছে তাতে আতঙ্কিত হয়ে পড়েছিলেন তাঁরা। শেষ পর্যন্ত  মন্দিরের সার্বিক নিরাপত্তা এবং দর্শনার্থীদের কথা বিবেচনা করে মন্দিরে সিসিটিভি বসানোর উদ্যোগ নেন শাসকদলের যুব নেতা জয়দেব নন্দী।

মন্দির পরিচালন সমিতির সভাপতি সুব্রত কুমার চক্রবর্তী বলেন, ‘দেশের বিভিন্ন প্রান্তে যে ধরনের অবাঞ্ছিত ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আমরা যথেষ্ট আতঙ্কের মধ্যেই ছিলাম। মন্দিরে সিসিটিভি বসার পরে কিছুটা হলেও চিন্তামুক্ত হলাম। জয়দেববাবু মন্দিরের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে আমাদের যে সহযোগিতা করেছেন সেটার জন্য আমরা আনন্দিত।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00