Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বঙ্গবন্ধুকে নিয়ে লেখা গান শেয়ার করে পদ হারালেন বিএনপি নেতা

গত ১৫ অগস্ট জহুরুল আলমের ফেসবুক আইডি থেকে ‘যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই’ শেয়ার করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: দেশের রাজনীতিতে শিষ্টাচার আর সৌজন্য যে ক্রমশই বিলুপ্ত হচ্ছে ফের তার প্রমাণ মিলল। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা গান ফেসবুকে শেয়ার করে দলীয় নেতৃত্বের রোষানলে পড়লেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা বিএনপির বর্ষীয়ান নেতা জহুরুল আলম। কেন তিনি বঙ্গবন্ধুকে নিয়ে লেখা গান শেয়ার করেছেন তা নিয়ে সন্তোষজনক জবাব না দেওয়া পর্যন্ত তাঁর দলীয় সদস্যপদ স্থগিত থাকবে বলেও জানিয়ে দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বাংলাদেশের রাজনীতিতে গত কয়েক বছর ধরেই শাসকদল আওয়ামি লিগের সঙ্গে বিরোধী দল বিএনপির সঙ্ঘাত তুঙ্গে উঠেছে। সেই সঙ্ঘাতের আবহের মধ্যে গত ১৫ অগস্ট বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকাণ্ডের দিন চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএনপি নেতা জহুরুল আলমের ফেসবুক আইডি থেকে এস এম নুর উদ্দীন নামে এক ব্যক্তির বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট করা গান ‘যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই’ শেয়ার করা হয়। পাশাপাশি স্থানীয় সাংসদ দিদারুল আলমের বক্তব্য দেওয়া একটি ছবির সঙ্গে ‘বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার সিদ্ধান্ত চূড়ান্ত’ এমন ক্যাপশন বিশিষ্ট আরও একটি পোস্ট শেয়ার করা হয়। দলীয় নেতার এমন পোস্টে বিড়ম্বনায় পড়েন স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা। শত্রু শিবিরের নেতাকে নিয়ে গান শেয়ার করার অপরাধে জহুরুল আলমের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

নিচুতলার নেতা-কর্মীদের দাবি মেনে শোকজ করা হয় জহুরুল আলমকে। কেন তাঁর বিরুদ্ধে দলীয় অনুশাসন ভাঙার দায়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। দলের শোকজনের জবাবে অভিযুক্ত জহুরুল আলম জানান, এস এম নুর উদ্দীন নামের একটি ফেসবুক আইডি থেকে দুটি পোস্টে ট্যাগ করা হয়। বিষয়টি তিনি জানতেন না। কিন্তু তাঁর সেই জবাবে সন্তুষ্ট হয়নি বিএনপি শীর্ষ নেতৃত্ব। শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় তাঁর বিরুদ্ধে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00