Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রোহিঙ্গা ক্যাম্পে খুনের ঘটনায় গ্রেফতার ১০

চিহ্নিত আরও দু শতাধিক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রোহিঙ্গা শরণার্থী শিবিরে গুলি ও কুপিয়ে খুনের ঘটনায় পুলিশ ১০জনকে গ্রেফতার করেছে। পাশাপাশি আরও ২৫জনকে শনাক্ত করা হয়েছে।সেই সঙ্গে দু শতাধিকের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ধৃত ২৫ জন হলেন মজিবুর রহমান (১৯), দিলদার মাবুদ ওরফে পারভেজ (৩২), মোহাম্মদ আইয়ুব (৩৭), ফেরদৌস আমিন(৪০), আব্দুল মজিদ (২৪), মোহাম্মদ আমিন (৩৫), মোহাম্মদ ইউনুস ওরফে ফয়েজ (২৫), জাফর আলম (৪৫), মোহাম্মদ জাহিদ (৪০), মোহাম্মাদ আমিন (৪৮)। এদের মধ্যে মুজিবুর রহমানের বিরুদ্ধে অস্ত্র আইনে উখিয়া থানায় পৃথক একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সশস্ত্র পুলিশের পুলিশ সুপার শিয়াব কেইসার জানিয়েছেন, শরণার্থী শিবির সংলগ্ন মাদ্রাসায় হামলার সঙ্গে জড়িত সন্দেহ ২৫জনকে গ্রেফতার করা হয়েছে। চিহ্নিত করা হয়েছে দু শতাধিককে। জানা গিয়েছে, শুক্রবার ২২ অক্টোবর থেকে ২৩ অক্টোবর বিকেল তিনটে পর্যন্ত পুলিশ বিভিন্ন জায়গায় হামলা চালায়।

উল্লেখ করা যেতে পারে, গত শুক্রবার ভোরে উখিয়ার মাদ্রাসা সংলগ্ন একটি রোহিঙ্গা শরণার্থী শিবির লক্ষ্য করে সশস্ত্র দুষ্কৃতীদের দল হামলা চালায়। ঘটনায় প্রাণ হারান সাতজন। প্রাথমিক খবরে বলা হয়েছিল, শিবিরে আশ্রয় নেওয়া শরণার্থীরা নিজেদের মধ্যে বিবাদে জড়িয় পড়ার ফলেই এই মৃত্যু। খবর পাওয়ার পরে পরেই বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনার পরে পরে অবশ্য পুলিশ একজনকে গ্রেফতার করে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00