Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গুমের ঘটনায় হাসিনার জড়িত থাকার প্রমাণ মিলেছে! RAB তুলে দেওয়ার সুপারিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: বিরুদ্ধ কণ্ঠস্বরকে দাবিয়ে রাখতে পুলিশের বিশেষ শাখা র‍্যাব (র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন) চালু করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গত ২৪ বছর ধরে পুলিশের বিশেষ শাখাটি হয়ে উঠেছিল সরকার স্বীকৃত খুনি ও গুন্ডাবাহিনী। দীর্ঘদিন ধরেই র‍্যাব তুলে দেওয়ার দাবি জানিয়ে আসছে মানবাধিকার সংগঠনটি। এবার র‍্যাব অবলুপ্তির সুপারিশ করল গুম তদন্ত কমিশন। আজ শনিবার (১৪ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া বিশেষ রিপোর্টে ওই সুপারিশ করা হয়েছে। সূত্রের খবর, সুপারিশ মেনে বিলুপ্ত করা হচ্ছে র‍্যাবকে।

খালেদার জমানায় পথচলা শুরু করার পর থেকেই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে বাংলাদেশ র‍্যাবের বিরুদ্ধে। মূলত বিরোধী কণ্ঠস্বরকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য পুলিশের বিশেষ ক্ষমতাপ্রাপ্ত বাহিনীকে হাতিয়ার করেছে সরকার। খালেদার পরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জমানায় আরও বিতর্কে জড়ায় র‍্যাব। বিরোধীদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ‘বেপাত্তা’ করার পাশাপাশি এনকাউন্টারে মেরে ফেলার মতো মারাত্মক অভিযোগ উঠেছে র‍্যাবের বিরুদ্ধে। মানবাধিকার লঙ্ঘনের দায়ে মার্কিন বিদেশ মন্ত্রকের তরফ থেকে র‍্যাব ও র‍্যাবের সাত কর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলিও দীর্ঘদিন ধরে র‍্যাবকে নিষিদ্ধের দাবি জানিয়ে আসছিল। সম্প্রতি বিএনপি’র তরফেও পুলিশের বিশেষ শাখাটি তুলে দেওয়ার দাবি জানানো হয়।

র‍্যাবের কীর্তিকলাপ নিয়ে অজানা তথ্য প্রকাশ্যে আনতে ‘রাজাকার’ হিসাবে পরিচিত মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা ইউনূস। ওই কমিশনের তরফে ‘আনফোল্ডিং দ্য ট্রুথ’ শিরোনামে একটি রিপোর্ট এদিন জমা দেওয়া হয়। রিপোর্টে দাবি করা হয়েছে, এখনও পর্যন্ত র‍্যাবের বিরুদ্ধে সাধারণ মানুষকে তুলে নিয়ে গিয়ে খুন করার বিষয়ে ১ হাজার ৬৭৬টি অভিযোগ জমা পড়েছিল। তার মধ্যে ৭৫৮ জনের অভিযোগের সত্যতা মিলেছে। র‍্যাবের দ্বারা সংগঠিত গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জড়িত থাকার প্রমাণ পাওয়া গিয়েছে। এছাড়া হাসিনা প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারও সম্পৃক্ততা পাওয়া গেছে। যাদের মধ্যে রয়েছেন হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) তারিক আহমেদ সিদ্দিক, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের প্রাক্তন মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান এবং পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম ও মোহাম্মদ হারুন অর রশীদ।

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00