Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রবল বেগে ধেয়ে যাচ্ছে মোচা, কক্সবাজারে শুরু বৃষ্টি

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ইতিমধ্যেই চার নম্বর সতর্ক সঙ্কেত জারি হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: আগামী রবিবার দুপুরে অতি প্রবল ঘূর্ণিঝড় মোচা আছড়ে পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। ইতিমধ্যেই কক্সবাজার সমুদ্র সৈকতে মোচার প্রভাব পড়তে শুরু করেছে। পুরো আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছে। শুরু হয়েছে গুঁড়ি-গুঁড়ি বৃষ্টি। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ইতিমধ্যেই চার নম্বর সতর্ক সঙ্কেত জারি হয়েছে। সাগর উত্তাল থাকায় পর্যটকদের জলে নামতে নিষেধ করা হয়েছে।

শুক্রবার বিকেলে বাংলাদেশ আবহাওয়া দফতরের পরিচালক মহম্মদ আজিজুর রহমান জানিয়েছেন, ‘অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোচা’ রবিবার দুপুরে বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে আঘাত হানতে পারে। উপকূলে আঘাতের সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় ১৫০ থেকে ১৭৫ কিলোমিটার। উপকূলীয় এলাকায় শনিবার সন্ধ্যা থেকে বৃষ্টি ও ঝোড়ো বাতাস শুরু হতে পারে। তখন থেকে ওইসব এলাকায় এর প্রভাব শুরু হবে। বৃষ্টিপাতের সঙ্গে বইবে দমকা হাওয়া।’

ইতিমধ্যেই ‘মোচা’ মোকাবিলায় বিশেষ প্রস্তুতি নিতে শুরু করেছে স্থানীয় প্রশাসন। উপকূল এলাকায় জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সরকারি আধিকারিক-কর্মীদের ছুটি বাতিল করার পাশাপাশি তাঁদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়েছে। সেন্ট মার্টিন দ্বীপ-সহ উপকূলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। পর্যাপ্ত ত্রাণও মজুত করার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল এলাকা থেকে ১০ লক্ষাধিক বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরানোর পরিকল্পনা নিয়েছে জেলা প্রশাসন। এক হাজার ৬৬টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00