Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সরকারি চাকরির ক্ষেত্রে প্রবেশের বয়সসীমা বেড়ে ৩৫, অবসর ৬৫ বছরে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অবশেষে দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা বেড়ে হচ্ছে ৩৫ বছর। আর অবসরের বয়সসীমা বেড়ে হবে ৬৫ বছর। আজ বুধবারই জনপ্রশাসন মন্ত্রককে এই প্রস্তাব সুপারিশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মূলত গত ১৫ বছরে শেখ হাসিনার জমানায় যাঁরা ররাজনৈতিক কারণে সরকারি চাকরির সুযোগ পাননি, তাদের সুযোগ দেওয়ার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন।

বর্তমানে বাংলাদেশে সরকারি চাকরিতে প্রবেশ ও অবসরের বয়স যথাক্রমে ৩০ ও ৫৯ বছর। তবে মুক্তিযোদ্ধা কোটাধারীদের যথাক্রমে ৩২ ও ৬০ বছর। আবার সরকাররি  বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকের চাকরির অবসরের বয়সসীমা ৬৫ বছর এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের চাকরির বয়সসীমা ৬৭ বছর। বিগত এবং বর্তমান সময়ে যেসব চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে তাদের অনেকের বয়স ৬৭ বছরের ঊর্ধ্বে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর  তথ্যমতে, দেশের মানুষের গড় আয়ুষ্কাল বৃদ্ধি পেয়ে বর্তমান দাঁড়িয়েছে ৭২ দশমিক ৩ বছর।

গত কয়েক বছর ধরে সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়সসীমা বাড়িয়ে ৩৫ বছর কররার দাবিতে আন্দোলন সংগঠিত হয়েছিল। গত জুলাই ও অগস্টের প্রথম সপ্তাহে সরকারি চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের জন্য থাকা সংরক্ষণ বাতিলের দাবিতে কোটা সংস্কার আন্দোলন সংগঠিত হয়েছিল। আর ওই আন্দোলনের ফলেই গদি ছাড়া হতে হয়েছিল শেখ হাসিনাকে। গত ৫ অগস্ট সেনা বিদ্রোহের মুখে দেশ ছেড়ে বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে গিয়েছিলেন মুজিওব কন্যা। তার পর থেকেই সরকারি চাকরিতে প্রবেশ ও অবসরের বয়সসীমা বাড়ানোর দাবিতে অন্তর্ববর্তী সরকারের উপরে লাগাতার চাপ বাড়িয়ে চলেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শেষ পর্যন্ত গদি টিকিয়ে রাখতে সেই দাবি মেনে নিয়েছে অন্তর্বর্তী সরকার।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00