Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দিল্লির উদ্বেগ বাড়িয়ে জেএমবি, হুজি-সহ জঙ্গি সংগঠনগুলির উপর থেকে নিষেধাজ্ঞা তুলল বাংলাদেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আশঙ্কাই সত্যি হল। শেখ হাসিনার জমানার অবসান ঘটতেই বাংলাদেশে ফের রমরমা শুরু হল ভারত বিরোধী জঙ্গি সংগঠনগুলির। বুধবার (৭ অগস্ট) জামায়াতুল মুজাহিদিন (জেএমবি), হরকাতুল জিহাদ (হুজি), আনসারুল্লাহ বাংলা টিম (এটিবি), জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি), শাহাদত-ই-আল হিকমা ও হিযবুত তাহরি-সহ একাধিক নিষিদ্ধ জঙ্গি সংগঠনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল স্বরাষ্ট্র মন্ত্রক। সূত্রের খবর, গতকাল মঙ্গলবার রাতেই নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। যদিও এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের কোনও আধিকারিক মুখ খুলতে চাননি।

নিষেধাজ্ঞা উঠতেই বুধবার সকাল থেকে ফের সক্রিয় হয়ে উঠেছে জামায়তুল মুজাহিদিন, হুজি, হিযবুত তাহরীর মতো জঙ্গি সংগঠনের শীর্ষ নেতারা। এদিন সকালে দেশের ছাত্র-জনতাকে অভিনন্দন জানিয়ে সংসদ ভবনের সামনে মানববন্ধন করে জঙ্গি সংগঠন ন হিযবুত তাহরীরর জঙ্গিরা। সকালে ঢাকার মানিক মিয়া এভিনিউতে সংগঠনের ব্যানার হাতে অবস্থান নেয় তারা। খিলাফত স্লোগানে কমলা রঙের ব্যানার ও প্ল্যাকার্ড হাতে সংসদ ভবনের সামনে অবস্থানও করেন। শেখ হাসিনা সরকারের পতনে তাদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে।

শেখ হাসিনা জমানায় জামায়াতুল মুজাহিদিন (জেএমবি), হরকাতুল জিহাদ (হুজি), আনসারুল্লাহ বাংলা টিম (এটিবি), জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি), শাহাদত-ই-আল হিকমা ও হিযবুত তাহরি-সহ একাধিক জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করা হয়। কয়েক বছর ধরে অক্লান্ত পরিশ্রম চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অপরাধে প্রায় ১ হাজার ৮১৪ জনকে গ্রেফতার করেছিল র‍্যাব, সিটিটিসি-সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। নরসিংদী, জয়পুরহাট, ফরিদপুর-সহ দেশের বিভিন্ন জেলে বন্দি ছিল ওই কুখ্যাত কঙ্গিরা। সেনাপ্রধানের নির্দেশের পরেই মঙ্গলবার বিভিন্ন জেল থেকে জঙ্গিদের ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই জেএমবির ২৮, জেএমজেবির ১৮, হরকাতুল জিহাদের ২২, শাহাদত-ই-আল হিকমার ১২, হিযবুত তাহীরের ২২, আল হিকমার ১২, আসিফ রেজা কমান্ডো ফোর্সের ৫, আনসারুল্লাহ বাংলা টিমের ১৮, হিযবুত তাওহীদের ১৫, লস্কর-ই-তৈয়বার ৪, জয়শ-ই-মোহাম্মদের ১২ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00