Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হল বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত ছাত্রলীগকে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের রাজনীতি থেকে শেখ হাসিনা এবং তাঁর দল আওয়ামী লীগকে মুছে দেওয়ার পথে প্রথম পদক্ষেপ নিল মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। পাকিস্তানি গুপ্তচর সংস্থা ‘আইএসআই’-এর পোষ্যভৃত্য সরকারের তরফ থেকে বুধবার (২৩ অক্টোবর)  রাতে আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র লীগকে নিষিদ্ধ সংগঠন হিসাবে ঘোষণা করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এদিন এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ছাত্র লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়ে নিষিদ্ধ ঘোষণা করার কথা জানানো হয়েছে। পূর্ব পাকিস্তানের শাসকরা যে দুঃসাহস দেখাতে পারেননি, সেই কাজই করলেন পাকিস্তানের নব্য এজেন্ট মোল্লা ইউনূসের নেতৃত্বাধীন গং।

গত ৫ অগস্ট সেনা বিদ্রোহের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পরেই আওয়ামী লীগ ও তার শাখা সংগঠনগুলিকে নিষিদ্ধ করার দাবি তুলেছিল জামায়াত ইসলামীর নতুন ছাত্র সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বাংলাদেশের মানুষের কাছে ‘রগ কাটা’ শিবির হিসাবে পরিচিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম হোতা তথা জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের যুব শাখার সভাপতি হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলমরা গতকাল মঙ্গলবারই হুঙ্কার ছোড়েন, অবিলম্বে বাংলাদেশ ছাত্র লীগকে নিষিদ্ধ করতে হবে। সেই হুঙ্কারের ২৪ ঘন্টার মধ্যেই দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের ছাত্র শাখাকে ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়ে নিষিদ্ধ ঘোষণা করার পথে হাঁটল মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার।

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, দেশে যাতে আওয়ামী লীগ ফের রাজনৈতিক কার্যকলাপ শুরু করতে না পারে তার জন্যই এমন পদক্ষেপ নিয়েছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের ‘পোষ্যভৃত্য’ অন্তর্বর্তীকালীন সরকার। যদিও সরকারের ওই সিদ্ধান্তের সমালোচনায় সরব হয়েছেন বাংলাদেশ ছাত্র লীগের সভাপতি সাদ্দাম হোসেইন। খানিকটা কটাক্ষের সুরে বলেন, সন্ত্রাসবাদীদের নিয়ে গঠিত সরকারের কাছ থেকে এর চেয়ে ভাল কিছু আশা করা যায় না। যারা হুজি, হিযবুত, আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিদের জেল থেকে মুক্তি দেন, প্রকাশ্যে শ্লোগান দেন, ‘আমরা সবাই তালিবান, বাংলাদেশ ফের হবে পাকিস্তান’ তারা যে মুক্তিযুদ্ধের ধারক-বাহক সংগঠনকে নিষিদ্ধ করবেন, তাতে আশ্চর্যের কিছু নেই।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00