Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তিন পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসরে পাঠাল হাসিনা সরকার

গত রবিবারই তথ্য ও সম্প্রচার সচিব মকবুল হোসেনকে মেয়াদ শেষের এক বছর আগে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: তথ্য ও সম্প্রচার সচিব মকবুল হোসেনের পরে এবার পুলিশ সুপার পদমর্যাদার তিন আধিকারিককে বাধ্যতামূলক অবসরে পাঠাল শেখ হাসিনা প্রশাসন। যে তিন পুলিশ আধিকারিকের উপরে ওই শাস্তির খাঁড়া নেমে এসেছে তাঁরা হলেন পুলিশ সদরদফতরের পুলিশ সুপার (টিআর) মুহাম্মদ শহীদুল্ল্যাহ চৌধুরী, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার দেলোয়ার হোসেন মিঞা ও মীর্জা আবদুল্লাহেল বাকী।

বাধ্যতামূলক অবসরে পাঠানো তিন আধিকারিকের মধ্যে ভাল কাজের স্বীকৃতি হিসেবে মুহাম্মদ শহীদুল্ল্যাহ চৌধুরী পিপিএম এবং মীর্জা আবদুল্লাহেল বাকী পিপিএম (সেবা) পদক পেয়েছিলেন। বিসিএসের ১২ ও ১৫ ব্যাচের এই তিন আধিকারিকের পদোন্নতি দীর্ঘদিন ধরেই আটকে ছিল। তিন আধিকারিককে আচমকা কেন অবসরে পাঠানো হল, তা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি। যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে শুধু বলা হয়েছে জনস্বার্থে তিন আধিকারিককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হল।

গত রবিবারই বিএনপির সঙ্গে গোপন যোগাযোগের অভিযোগে তথ্য ও সম্প্রচার সচিব মকবুল হোসেনকে মেয়াদ শেষের এক বছর আগে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, লন্ডনে গিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে গোপন বৈঠক করেছিলেন। যদিও সোমবার ওই অভিযোগ খারিজ করে দিয়েছেন ছাঁটাই হওয়া তথ্য ও সম্প্রচার সচিব।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00