Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রাণহানির আশঙ্কায় খালেদা জিয়ার ঢাকায় ফেরা ফের পিছিয়ে গেল

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে নাটক চলছেই। প্রথমে জানা গিয়েছিল, আগামিকাল  সোমবার (৫ মে ) তিনি লন্ডন থেকে দেশে ফিরবেন। কিন্তু শনিবার গভীর রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, ৫ মে নয়, প্রাক্তন প্রধানমন্ত্রী ফিরবেন পরের দিন ৬ মে। কী কারণ বিএনপি চেয়ারপার্সনের দেশে ফেরার দিন পিছোল তার কোনও কারণ ব্যাখ্যা করেননি তিই। শুধু জানিয়েছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশেই এই তথ্য জানিয়েছেন।

শেখ হাসিনা জমানার অবসানের পরেই উন্নত চিকিসার জন্য লন্ডন পাড়ি জমিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বেশ কয়েক মাস লন্ডনে বড় ছেলে তারেক রহমানের সঙ্গে কাটানোর পরে দেশে ফেরর সিদ্ধান্ত নেন তিনি। প্রথমে ঠিক ছিল বাংলাদেশের সরকারি বিমান সংস্থা বিমান বাংলাদেশের বিমানেই লন্ডন থেকে ঢাকায় ফিরবেন খালেদা। কিন্তু আচমকাই ঘটনা নাটকীয় মোড় নেয়। খালেদার যে বিমানে ফেরার কথা সেই বিমানের দুই ক্রু প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ বলে জানা যায়। তড়িঘড়ি ওই দুই ক্রু-কে সরিয়ে দেওয়া হয়। যদিও বিমান বাংলাদেশ কর্তৃপক্ষের ওই অতি সক্রিয়তা নিয়ে নানা প্রশ্ন ওঠে। এর মাঝেই জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআইয়ে কর্মরত বিএনপিপন্থী গোয়েন্দা আধিকারিকদের একাংশ বিএনপির শীর্ষ নেতাদের জানিয়ে দেন, মাঝ আকাশেই খালেদাকে খুনের ষড়যন্ত্র চলছে। আর ওই ষড়যন্ত্রের হোতা মোল্লা ইউনূসের তদারকি সরকার। বিমান বাংলাদেশের শীর্ষ কর্তাদের একাংশ (জামায়াত ইসলামী ঘনিষ্ঠ) ওই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত বলেও সতর্ক করে দেওয়া হয়।

এর পরেই প্রাক্তন প্রধানমন্ত্রীর নিরাপত্তার কথা ভেবে বাংলাদেশ বিমানে ফিরে আসার পরিকল্পনা বাতিল করা হয়। কাতারের আমিরে বিশেষ এয়ার অ্যাম্বুলান্সেই খালেদা দেশে ফিরবেন বলে শনিবার (৩ মে) রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন। দলনেত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির থাকার জন্য বিএনপি’র নিচুতলার নেতা-কর্মীদের নির্দেশও দেওয়া হয়েছিল। কিন্তু আচমকাই ঠিক হয়, খালেদা জিয়ার দেশে ফেরার দিনক্ণ পিছিয়ে দেওয়া হবে। এই মুহুর্তে কাতারে রয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ জামান। আগামী সোমবার (৫ মে) তাঁর দেশে ফেরার কথা রয়েছে। তিনি দেশে ফিরে আসার পরেই ঢাকায় পা রাখতে চান বিএনপি চেয়ারপার্সন। দলের এক নেতার কথায়, ‘মোল্লা ইউনূসকে বিশ্বাস করেন না খালেদা। ঢাকায় ফিরে আসার পরে মিথ্যা মামলায় গ্রেফতার করা হতে পারে খালেদাকে। তেমনই ষড়যন্ত্রের আভাস মিলেছে। সেনাপ্রধান ঢাকায় থাকলে তা সম্ভব হবে না। তাই ওয়াকারের দেশে ফেরা পর্যন্ত অপেক্ষা করা সিদ্ধান্ত নিয়েছেন খালেদা।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00