Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হেফাজতে সরকারি মহিলা কর্মীর মৃত্যু, ১১ র‍্যাব সদস্যকে ক্লোজড

অভিযুক্ত পাঁচ সদস্যের বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: নওগাঁর ভূমি অফিসের কর্মচারী সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় র‍্যাবের পঞ্চম ব্যাটেলিয়নের ১১ সদস্যকে ক্লোজড করা হয়েছে। ওই ১১ জনকে নওগাঁ থেকে ঢাকায় বাহিনীর সদর দফতরে সংযুক্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের এ খবর জানান র‍্যাব মুখপাত্র খন্দকার আল মঈন।

গত বুধবার সকালে অফিসে যাওয়ার পথে নওগাঁর মুক্তির মোড় ভূমি অফিসে কর্মরত সুলতানা জেসমিনকে আটক করে র‍্যাব। কয়েক ঘন্টা বাদেই তাঁকে সঙ্কটজনক অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ  হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার সকালে মারা যান তিনি। আর ওই অস্বাভাবিক মৃত্যুর পরেই র‌্যাবের বিরুদ্ধে জেসমিনকে হেফাজতে নিয়ে নির্যাতন করে মেরে ফেলার অভিযোগ তোলেন তাঁর পরিবারের সদস্যরা। যদিও প্রথম থেকেই হেফাজতে নিয়ে গিয়ে নির্যাতনের অভিযোগ খারিজ করেন র‍্যাবের শীর্ষ আধিকারিকরা। কিন্তু এদিন ১১ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে হেফাজতে নির্যাতনের অভিযোগকে কার্যত স্বীকৃতি দেওয়া হয়েছে বলেই মনে করছেন প্রাক্তন পুলিশ আধিকারিকরা।

জেসমিনের মৃত্যুর প্রতিবাদে দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। অতীতেও একাধিকবার র‍্যাবের বিরুদ্ধে বিনা অপরাধে সাধারণ মানুষকে আটক করে মোটা টাকা আদায় করা, খুন করে লাশ লোপাট করার মতো একাধিক অভিযোগ উঠেছে র‍্যাবের বিরুদ্ধে। মূলত শেখ হাসিনা জমানায় র‍্যাব দেশের মানুষের কাছে সুপারি কিলার হিসেবেই পরিচিত হয়ে উঠেছে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাব ও সংস্থার ছয় আধিকারিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞাও জারি করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00