Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলাদেশের নয়া অগ্নিকন্যা, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার অপরাধে চাকরি খোয়ালেন তরুণী ম্যাজিস্ট্রেট

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা জমানার অবসানের সঙ্গে সঙ্গেই বাংলাদেশ জুড়ে নখদাঁত বের করে ঝাঁপিয়ে পড়েছেন মৌলবাদী আর পাকিস্তানপ্রেমীরা। মার্কিন যুক্তরাষ্ট্রের পোষ্যভৃত্য মুহাম্মদ ইউনূসের জমানায় নিষিদ্ধ হয়েছে মুক্তিযুদ্ধের সংগ্রামের ইতিহাস। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের কয়েক কোটি বাঙালির লড়াইয়ের ইতিহাস উচ্চারণ করা অপরাধ বা গুনাহ হিসেবে ধরে নেওয়া হচ্ছে। পাকিস্তানপ্রেমী শাসকদের রক্তচক্ষুকে উপেক্ষা করে গলা ফাটিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছিলেন লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি। আর মুক্তিযুদ্ধের কথা বলার অপরাধে প্রথমে তাঁকে ওএসডি করা হয়েছিল। আর সোমবার সাময়িক বরখাস্ত করা হল। ইতিমধ্যে তার বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। আর উর্মির বিরুদ্ধে এমন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানাজানি হতেই দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। অধিকাংশ নেটা নাগরিকই মার্কিন ভৃত্য মুহাম্মদ ইউনূস সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে। যদিও শাস্তি পাওয়ার পরেও গলার শিরা আরও ফুলিয়ে উর্মি বলেছেন, ‘চাকরি যাওয়া নিয়ে চিন্তিত নয়। যতদিন বেঁচে থাকব, ততদিন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে যাব।’

গত ৫ অগস্টের পরে বাংলাদেশে অলিখিতভাবে নিষিদ্ধ ঘোষিত হয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই সঙ্গে নিষিদ্ধ হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস। সরকারের উপদেষ্টা পদে আসীন হয়েছে্ন জামায়াত ইসলামীর সশস্ত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের দুই শীর্ষ নেতা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। এমনকী মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হয়েছেন জঙ্গি সংগঠন হিযবুত তাহরী’র  নেতা মাহফুজ আলম। ওই তিন জনের ইন্ধনে মুক্তিযুদ্ধ বিরোধীদের দাপট শুরু হয়েছে। কিন্তু সেই দাপটের মধ্যেই মৌলবাদী ও মুক্তিযুদ্ধ বিরোধীদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি।

সরকারি চাকরির পরোয়া না করে গত শনিবার সরাসরি বিদ্রোহ ঘোষণা করে নিজের ফেসবুকে তিনি লেখেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ। কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়। তবে একটা বিষয়ে আপনাকে ধন্যবাদ জানাতেই হয়। তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার। আপনাদের এই শ্লোগানটা যে অক্ষরে অক্ষরে সত্য ছিল, এটা এত অল্প সময়ে দিনের আলোর মতো পরিস্কার করে দিয়েছেন। তার জন্য আপনাকে ধন্যবাদ জানাতে হয়।’

ওই বিদ্রোহের জেরে তড়িঘড়ি উর্মিকে ওএসডি করা হয়। এ বিষয়ে পরে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘যদি আমার চাকরি চলে যায়, সমস্যা নেই। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু, এটা সত্য। রিসেট বাটন মুছে ফেলে অতীত মুছে ফেলা, এর মানে কি? তাহলে তো আমি মনে করি, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে সরকার হিসেবে আছে। আমার মনে হয়েছে, আমার দায়িত্বশীল জায়গা এটাই। বলা হচ্ছে জুলাই গণহত্যা, এগুলো সবই তদন্ত সাপেক্ষে, মীমাংসিত সত্য না। এখন পর্যন্ত প্রমাণিত হয়নি তো।’ ওএসডি হওয়ার পরেও দমে যাননি উর্মি। বরং সুর চড়িয়ে কোটা আন্দোলনের প্রথম শহিদ রংপুরের আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ আখ্যা দেন। আর তাতেই চটে যায় ইউনূস এবং তার সাগরেদ পাকিস্তানি ভৃত্যরা। এদিন তড়িঘড়ি বরখাস্ত করা হয় তাঁকে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00