Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঢাকায় প্রকাশ্যে শুটআউট, এলোপাতাড়ি গুলিতে খুন শাসকদলের নেতা-সহ ২

ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্ষোভে ফুঁসছেন আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: খোদ রাজধানীর বুকে ফের প্রকাশ্যে শুটআউট। দুষ্কৃতীদের এলোপাতাড়ি গুলিতে নিহত হলেন শাসকদল আওয়ামী লীগের দাপুটে নেতা। গুলিতে বেঘোরে প্রাণ হারিয়েছে এক পথচারী পড়ুয়া। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্ষোভে ফুঁসছেন আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা। ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার দুপুর পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। যদিও র‍্যাবের দাবি, শুটআউটের ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত দশটা নাগাদ নিজের ব্যক্তিগত গাড়ি চেপে বাড়ি ফিরছিলেন মতিঝিল থানা আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু (৫৪)। খিলগাঁও রেলক্রসিংয়ের আগের সিগন্যালের মুখে আটকে যায় গাড়ি। তখন একটি মোটরসাইকেল এসে থামে তাঁর গাড়ির পাশে। কেউ কিছু বুঝে ওঠার আগেই গাড়ির মধ্যে থাকা টিপুকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে মোটরসাইকেল আরোহী। গুলিতে গুরুতর জখম হন টিপু ও তাঁর গাড়ির চালক। পাশে দাঁড়ানো রিকশায় থাকা এক তরুণীও গুলিবিদ্ধ হন। গুলির শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক টিপু ও ওই তরুণীকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নিহত আওয়ামী লীগ নেতার  গলা ও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে অন্তত ১১টি গুলি লেগেছে। আর তাঁর গাড়ির চালকের বাম হাতে গুলি লেগেছে। এলাকার জনপ্রিয় নেতার উপরে হামলার খবর পেয়েই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান আওয়ামী লীগ নেতা-কর্মীরা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00