Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সুন্দরবনে এবার গাছের ডালে বাঘের দেখা পেলেন পর্যটকরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সত্যজিত রায় বেঁচে থাকলে হয়তো আজ লিখতেন, ‘তুমি যে গাছের ডালে, তা কে জানতো?

রহস্য না রেখে তাহলে খুলেই বলি বিষয়টি। গত মাসের শুরুর দিকে সুন্দরবনের খালের পাড়ে এক সঙ্গে চার-চারটি রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পেয়েছিলেন পর্যটকরা। এবার এবার গাছের ডালে দেখা মিলল বাঘ মামার। গতকাল অর্থা‍ৎ বৃহস্পতিবার ট্রলারে চেপে যাওয়ার সময় কটকা এলাকার একটি খালের পাশে গাছের ডালে বাঘ দেখতে পান ১০ জন পর্যটক। আর বাঘের দেখা পেয়ে তাঁরা যথেষ্টই উচ্ছ্বসিত।

সুন্দরবনে বাঘের দেখা পাওয়া অবশ্যই ভাগ্যের বিষয়। সুন্দরী, গরাণ গাছের গহীন জঙ্গলে কত রয়্যাল বেঙ্গল ওত পেতে রয়েছে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। খুলনা সার্কেলের বন সংরক্ষক মিহির কুমার দে জানিয়েছেন, ২০১৮ সালের সবশেষ সুমারি বা সমীক্ষা অনুযায়ী সুন্দরবনে বাঘ ছিল ১১৪ টি। সেই বাঘের সংখ্যা বেড়েছে কিনা, তা সুমারি শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা সম্ভব নয়। আগামী নভেম্বর মাস থেকে শুরু হবে সুমারির কাজ। অন্তত চার মাস সময় লাগবে।  

গত ১২ মার্চ বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ সুন্দরবনের ছিটা কটকা খালে একসঙ্গে ৪টি বাঘ দেখতে পেয়েছিলেন পর্যটকরা। বাঘের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। তার আগে গত ২৪ ফেব্রুয়ারি কটকা এলাকায় একসঙ্গে ৩টি বাঘের দেখা পেয়েছিলেন বন বিভাগের আধিকারিকরা। আর বৃহস্পতিবার ফের দেখাস মিলল বাঘ মামার। সুন্দরবনে বাঘ দেখা যাচ্ছে এমন খবর পেয়েই পর্যটকরা ছুটতে শুরু করেছেন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00