Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এক কেজি বেগুনের দাম একশো টাকা

মাছের দামও উর্ধ্বমুখী।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রমজান শুরু হওয়ার আগে দাম বাড়ল বেগুনের। এক লাফে বেগুনের দাম বেড়েছে দ্বিগুন। কোথাও কোথাও প্রতি কেজি বেগুন একশো টাকার ওপরে বিক্রি হচ্ছে। বেগুনের মূল্যবৃদ্ধির পাশাপাশি কাঁচা লঙ্কা, মুরগির মাংস, গরু এবং খাসির মাংসের দামও বেড়েছে। এক সপ্তাহ আগে বেগুনের দাম প্রতি কেজিতে ছিল ৩০ টাকা থেকে ৪০ টাকা। রোজার কারণে বেগুনের দাম বেড়েছে বলে ব্যবাসায়ীদের অনুমান।

তবে বেগুনের দাম বাড়লেও সজনে ডাঁটার দাম আগের থেকে কিছুটা কমেছে। সজনে ডাঁটা বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকা প্রতি কেজি। দাম কমেছে টমেটোর। গত সপ্তাহে এক কেজি টমেটোর দাম ছিল ৩০ থেকে ৪০ টাকা। সেটা এখন প্রতি কেজি ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে।এক কেজি পটল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা।বরবটির দাম প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকা। অন্যদিকে, ঢেঁড়শ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা প্রতি কেজি।

আচমকাই দাম বেড়ে গিয়েছিল পেঁয়াজের। কিলো প্রতি পেঁয়াজ কোথাও বিক্রি হচ্ছিল ৬০ টাকা। কোথাও ৬৫ টাকা। দাম অনেকটাই কমেছে। ব্রয়লার মুরগির কেজি বিক্রি করছেন ১৭০ থেকে ১৭৫ টাকা। আর সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ৩১০ থেকে ৩৪০ টাকা।ফার্মের মুরগির ডিমও গত সপ্তাহের মতো ১১০ থেকে ১১৫ টাকা ডজন বিক্রি হচ্ছে।

মাছের দামও উর্ধ্বমুখী। প্রতি কেজি রুইমাছ বিক্রি হচ্ছে ২৮০ টাকা। সর্বোচ্চ ৪৫০ টাকা। কাতলা মাছের দামও প্রায় এক।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00