Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কক্সবাজার মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডে পাঁচ জনের মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশের কক্সবাজারে মাছ ধরার ট্রলারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা পাল্লা দিয়ে বেড়ে চলেছে।  মঙ্গলবার চিকি‍ৎসাধীন অবস্থায় আরও তিন ম‍ৎস্যজীবীর মৃত্যু হয়েছে। এ নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট পঁচ ম‍ৎস্যজীবী প্রাণ হারালেন।  

গত শুক্রবার কক্সবাজার ৬ নম্বর ঘাট এলাকায় মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন ১২ জন জেলে।  ১০ জনকে ওই দিনই চমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। ঢাকায় নেওয়ার পথে আইয়ুব আলী নামের একজন মারা যান। গতকাল সোমবার ভোরে ওসমান গনি (২০) নামের অপর এক জেলে মারা যান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার চিকি‍ৎসাধীন অবস্থায় আরও তিন জনের মৃত্যু হয়। মৃতেরা হলেন, মহম্মদ শাহীন (৩৫), রহিম উল্লাহ (৩৮) ও মহম্মদ আরমান (২২)।  ‘মহম্মদ শাহীন ভোলা জেলার বাসিন্দা। বাকি দুজন কক্সবাজারের বাসিন্দা। তাঁদের দেহের অধিকাংশ অংশ পুড়ে যায় বলে খবর। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক মহম্মদ এস খালেদ বলেন, সকাল সাড়ে সাতটায় প্রথমে শাহীন মারা যান। এরপর সকাল সাড়ে ৯টায় মারা যান রহিম উল্লাহ। দুপুর দেড়টার দিকে মারা যান আরমান। এখনও দুজন আইসিইউতে এবং অপর দুজন ওয়ার্ডে চিকিৎসাধীন।   

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00