Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বগুড়ায় এবার ভাঙচুর লক্ষ্মী প্রতিমা

খবর পেয়ে বৃহস্পতিবার সকালেই মন্দির চত্বরে হাজির হয়েছিলেন  বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক এবং পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী।

Share:

নিজস্ব প্রতিনিধি, বগুড়া: প্রধানমন্ত্রী শেখ হাসিনার কড়া হুঁশিয়ারিতেও কোনও লাভ হল না। দেশে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও পুজোমণ্ডপে হামলার ঘটনা সমানতালেই চলছে। এবার বগুড়ায় লক্ষ্মী প্রতিমা ভাঙচুরের মতো ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। বুধবার রাতে বগুড়া সদরের সাবগ্রাম নাথপাড়া মন্দিরে এমন ঘটনা ঘটেছে।

খবর পেয়ে বৃহস্পতিবার সকালেই মন্দির চত্বরে হাজির হয়েছিলেন  বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক এবং পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। জেলা প্রশাসন ও পুলিশের দুই শীর্ষ আধিকারিক সাংবাদিকদের জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত করার পাশাপাশি গ্রেফতারের চেষ্টা চলছে।

সদ্য সমাপ্ত দুর্গাপুজোর সময়ে কুমিল্লার নানুয়ার দীঘির পাড়ের পুজোমণ্ডপে কোরআন শরীফ পাওয়াকে কেন্দ্র করে গোটা দেশেই সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে।  যার জেরে চাঁদপুর, চট্টগ্রাম সহ একাধিক জায়গায় মণ্ডপের পাশাপাশি মন্দির ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে। পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের একাধিক বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানেও হামলা চলে। সাম্প্রদায়িক হিংসার ঘটনায় আন্তর্জাতিক মহলে বাংলাদেশ সরকারের ভাবমূর্তি চরম ধাক্কা খায়। ড্যামেজ কন্ট্রোলের জন্য বাংলাদেশ প্রশাসন কোমর কষে ঝাঁপিয়েছে।

কিন্তু লক্ষ্মী প্রতিমা ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে ফের অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ সরকার। দেশের বিভিন্ন প্রান্তে দুর্গাপুজোয় অশান্তির ঘটনা ঘটলেও বগুড়াতে শান্তিতেই মিটেছিল শারদীয় পুজো। কিন্তু সেই শান্তি বেশিদিন স্থায়ী হল না। বগুড়া সদরের সাবগ্রাম নাথপাড়া মন্দির কমিটির সভাপতি রঞ্জন দেবনাথ সাংবাদিকদের জানান, ‘দীর্ঘদিন ধরেই মন্দিরে দুর্গাপুজো এবং লক্ষ্মীপুজো সব বিভিন্ন পুজো হয়ে থাকে। বুধবার লক্ষ্মী পুজো শেষে রাত ১১টার দিকে মন্দির কমিটির সদস্যরা নিজেদের বাড়িতে ফিরে যান। বৃহস্পতিবার সকালে লক্ষ্মী প্রতিমা বিসর্জনের কথা ছিল। কিন্তু ভোররাতেই প্রতিমা ভাঙচুরের কথা জানতে পারেন।  পুলিশ ও জেলা প্রশাসনের আধিকারিকদের বিষয়টি জানানো হয়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক ও পুলিশ সুপার  সুদীপ কুমার চক্রবর্তী। দুজনেই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী সাংবাদিকদের বলেন, ‘বগুড়ায় এবার শারদীয় দুর্গোৎসব অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। লক্ষ্মী প্রতিমা ভাঙচুরের ঘটনা বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই দেখছি। ঘটনার পিছনে কারা রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00