Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দলের বিরুদ্ধে মুখ খুলে অস্বস্তি বাড়ালেন মনোরঞ্জন

দলের বিরুদ্ধে মুখ খুলে আবারও অস্বস্তি বাড়ালেন হুগলি জেলার বলাগড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী।

Share:

নিজস্ব প্রতিনিধি: দলের বিরুদ্ধে মুখ খুলে আবারও অস্বস্তি বাড়ালেন হুগলি জেলার বলাগড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। এমনকি বিধায়ক পদ ছেড়ে দেওয়ার হুঁশিয়ারিও দিলেন তিনি।

বুধবার বলাগড়ের তৃণমূল বিধায়ক বলেন বিস্ফোরক মন্তব্য করেন। এদিন মনোরঞ্জন ব্যাপারী (Manoranjan Byapari) বলেন, ‘সুবিধাভোগী, ধান্দাবাজরা আবার দলে ফিরছেন। বিজেপিতে গিয়েও আবার ফিরে আসছেন। মমতা বললে বিধায়ক পদ ছেড়ে দেব।’ তিনি আরও বলেন, ‘আমি লেখালিখি জগতের মানুষ। বিজেপিকে রোখার জন্য বিধায়ক হতে হয়েছিল। তখন বিজেপিতে গিয়েছিল এমন ১৫৩ জনকে গুনেছিলাম, এরপর আর গুনতে পারিনি। যারা সুবিধাভোগী, যাঁরা ধান্দাবাজ তাঁরা এটাই করে এসেছে। এটাই তো সত্যি।’ যদিও এদিন এই বিষয়ে দলের শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি। তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললে তিনি বিধায়ক পদও ছেড়ে দিতে পারেন বলে জানান তিনি।

উল্লেখ্য ২০২১ সালে রাজ্য বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস (TMC) থেকে একে একে বহু নেতা তৃণমূল ছেড়ে বিজেপিতে যগ দিয়েছিলেন। এরপর নির্বাচনের ফল প্রকাশের পর দেখা যায় বিজেপির সরকার গরার স্বপ্ন ভঙ্গ হয়েছে। এরপর আবার একে একে জোড়াফুল শিবিরে ফিরতে শুরু করেন। তৃণমূলে ফেরেন মুকুল রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্ত, অর্জুন সিংয়ের মতো ‘দলত্যাগী’রা।  মনোরঞ্জন ব্যাপারীর মন্তব্য নিয়ে তৃণমুলের তরফে দলের মুখপাত্র কুণাল ঘোষ জানান, তৃণমূল কংগ্রেস পরিপূর্ণ গণতান্ত্রিক একটি দল। ব্যক্তিগত মতামত কেউ দিতে পারেন। তবে এই বিষয়ে দলনেত্রী সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি।

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

‘দাগি অযোগ্য’ তালিকায় নাম, এসএসসির বিরুদ্ধে মামলার হুমকি তৃণমূলের পুরমাতার

কলকাতায় দার্জিলিংয়ের কোর কমিটির সঙ্গে বৈঠক অভিষেকের

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00