Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Goa: প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ দলের দুই বিধায়কের সদস্যপদ খারিজ চেয়ে অধ্যক্ষকে চিঠি দিল কংগ্রেস

রবিবার রাতেই দল ভাঙানোর ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে বিরোধী দলনেতার পদ থেকে সরানো হয়েছিল মাইকেল লোবোকে।

Share:

নিজস্ব প্রতিনিধি, পানাজি: কথায় বলে মীরজাফরদের ক্ষমা করতে নেই। দলের সঙ্গে বিশ্বাসঘাতকতার অপরাধে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগম্বর কামাত (Ex Chief Minister Digambar Kamat) ও সদ্য অপসারিত পরিষদীয় দলনেতা (Former CLP Leader) মাইকেল লোবোর (Michael Lobo) বিধায়ক পদ খারিজের অনুরোধ জানিয়ে গোয়া বিধানসভার অধ্যক্ষকে চিঠি দিল কংগ্রেস (Congress)। রবিবারই দুই নেতার বিরুদ্ধে দলের বিধায়কদের ভাঙিয়ে বিজেপিতে (BJP) যোগ দেওয়ার অভিযোগ তুলেছিলেন গোয়া কংগ্রেসের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক (Observer, Goa Congress) দীনেশ গুণ্ডু রাও (Dinesh Gundu Rao)।

গত বিধানসভা ভোটে ৪০ আসন বিশিষ্ট গোয়ায় মাত্র ১১ আসনে জয়ী হয়েছিল কংগ্রেস। আর ভোটের পরেই নব নির্বাচিত বিধায়করা যাতে ডিগবাজি খেয়ে বিজেপিতে যোগ না দেন, তার জন্য শপথনামা লেখানো হয়েছিল। রাহুল গান্ধির নেতৃত্বেই দল না ছাড়ার অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেছিলেন কংগ্রেস বিধায়করা। কিন্তু রবিবার আচমকাই প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি গিরিশ চোড়নকর অভিযোগ করেন, দলের তিন বিধায়ককে বিজেপিকে যোগ দেওয়ার জন্য ৪০ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছে। খনি মাফিয়া ও শিল্পপতিরা বিজেপির হয়ে ওই প্রস্তাব দিয়েছেন। তার পরেই গোয়া কংগ্রেসের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক দীনেশ গুণ্ডু রাও অভিযোগ করেন, ‘পরিষদীয় দলনেতা মাইকেল লোবো ও প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগম্বর কামাত কংগ্রেস বিধায়কদের ভাঙিয়ে বিজেপিতে যোগ দেওয়ার ষড়যন্ত্র করছেন। বিজেপির সঙ্গে যোগাযোগের অভিযোগে পরিষদীয় দলনেতার পদ থেকে সরিয়ে দেওয়া হয় মাইকেল লোবোকে।

যদিও বিজেপির সঙ্গে হাত মিলিয়ে দলীয় বিধায়কদের ভাঙানোর যে অভিযোগ তাঁর বিরুদ্ধে উঠেছে তা অস্বীকার করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগম্বর কামাত। সোমবার সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তাতে আমি স্তম্ভিত।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00