Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সীতাপুর মামলায় জামিন মহম্মদ জুবেরের, তবে জেলেই থাকতে হবে

শুক্রবার উত্তরপ্রদেশের সীতাপুরে দায়ের হওয়া মামলায় তাঁকে পাঁচ দিনের জন্য জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পয়গম্বরকে (Prophet) নিয়ে বিজেপির নিলম্বিত মুখপাত্র (Suspended Bjp Spokesperson) নূপুর শর্মার (Nupur Sharma) কীর্তি প্রকাশ্যে আনা অল্ট নিউজের (Alt News) সাংবাদিক মহম্মদ জুবের (Mohammed Zubair) সামান্য স্বস্তি পেলেন। শুক্রবার উত্তরপ্রদেশের সীতাপুরে (Sitapur) দায়ের হওয়া মামলায় তাঁকে পাঁচ দিনের জন্য জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। তবে সীতাপুর মামলায় জামিন পেলেও জেল থেকে ছাড়া পাচ্ছেন না তিনি। কেননা দিল্লি পুলিশের (Delhi Police) দায়ের করা মামলায় জামিন মেলেনি অলট নিউজের সহ প্রতিষ্ঠাতা।

সীতাপুরে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা নিয়ে এলাহাবাদ হাই কোর্টের (Allahabad High Court) নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে গতকাল বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছিলেন মহম্মদ জুবেরের আইনজীবী কলিন গঞ্জাভলেস। বিচারপতি ইন্দিরা বন্দোপাধ্যায়ের কাছে জরুরি শুনানির আর্জি জানিয়েছিলেন। আর্জিতে তিনি বলেন, ‘সীতাপুরে দায়ের হওয়া মামলায় বেশ কয়েকজন কট্টর হিন্দুত্ববাদী নেতা তাঁর মক্কেলকে লাগাতার খুনের হুমকি দিয়ে চলেছে। ফলে মহম্মদ জুবেরের প্রাণহানির আশঙ্কা রয়েছে।’

এদিন মামলার শুনানিতে মহম্মদ জুবেরের আইনজীবী বলেন, ‘যারা ঘৃণা ও বিদ্বেষ ছড়াচ্ছে, তাদের মুখোশ খোলার কাজটি করেছেন আমার মক্কেল। ঘৃণা ছড়ানোর মতো জঘন্য কাজ যারা করছেন তারা সংবিধান ও বিচারপতিদের নিশানা করে চলেছেন। আমার মক্কেল সংবিধানের মর্যাদা রক্ষার চেষ্টা চালিয়েছেন।’ উত্তরপ্রদেশ সরকারের পক্ষে উপস্থিত সলিসিটর জেনারেল তুষার মেহতা (Solicitor General Tushar Mehta)  বলেন, ‘মহম্মদ জুবের (Mohammed Zubair)  যে সব টুইট করেছেন তার পিছনে সিন্ডিকেট রয়েছে। দেশের অস্থিরতা বিনষ্টের উদ্দেশ্য নিয়েই ওই টুইট করা হয়েছে।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00