Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কেন্দ্রের সঙ্গে সংঘাতে টুইটার

কন্টেন্ট নিয়ে সংঘাত

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কেন্দ্রের সঙ্গে সংঘাতে জড়িয়ে গেল সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটার (Twitter)। সংস্থা সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কেন্দ্রের সঙ্গে এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের সংঘাতে জড়িয়ে যাওয়ার কারণ কন্টেন্ট (Content)। ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বিগত কিছু মাস ধরে টুইটারের সঙ্গে কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রকের (IT)খটাখটি চলছিল। নতুন বলতে এই ব্যাপারে মন্ত্রক যে নির্দেশিকা জারি করেছে, সেই নির্দেশিকার পূনর্বিবেচনার। প্রয়োজনে তারা আদালতেরও দ্বারস্থ হতে পারে। ইঙ্গিত তেমনই।

এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের (social networking) বিরুদ্ধে কেন্দ্রের অভিযোগ তথ্য বিকৃতি বা ভুল তথ্য তুলে ধরে জনমানসে মোদি সরকারের ভাবমূর্তি খাটো করা। পাশাপাশি করোনার সময় মোদি সরকারের নেওয়া ইতিবাচক পদক্ষেপের কথা তুলে না ধরে, এমন সব তথ্য তুলে ধরা হয়, যার একমাত্র উদ্দেশ্য সরকারকে হেয় করা। কৃষক আন্দোলনকে (farmer agitation)ঘিরে ভুল তথ্য তুলে ধরা হয়েছে। যদিও টুইটার (Twitter) যাবতীয় অস্বীকার করেছে।

সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে ওই সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত মাসেই তথ্য-প্রযুক্তি মন্ত্রক (IT ministry)থেকে এই সোশ্যাল মিডিয়া সাইটকে সতর্ক করে দিয়ে বলা হয়, ভারতে তাদের অ্যাকাউন্ট সচল রাখতে গেলে এই দেশের তথ্য-প্রযুক্তি আইন মেনে চলতে হবে। টুইটার (Twitter) কোনওভাবেই ভারতীয় তথ্য-প্রযুক্তিআইন অস্বীকার করে চলতে পারবে না। কেন্দ্র যদি মনে করে এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট তথ্য-প্রযুক্তি আইন অস্বীকার করে এমন কিছু আপলোড করছে যা ভারতের নিরাপত্তার স্বার্থের পরিপন্থী, তাহলে তারা যে কোনও সোশ্যাল নেটওয়ার্কিং সাইট বন্ধ করে দিতে পারে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00