Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিউটি ব্র্যান্ডের নাম চুরির অভিযোগে আইনি বিপাকে কিম কার্দাশিয়ান

Share:

নিজস্ব প্রতিনিধি: আমেরিকান মিডিয়া ব্যক্তিত্ব এবং রিয়েলিটি তারকা কিম কার্দাশিয়ান (Kim Kardashian), এখন বেশ চর্চায় রয়েছেন। কিছুদিন আগেই কিংবদন্তী অভিনেত্রী মেরিলিন মনরোর পোশাক ছিঁড়ে ফেলার অভিযোগে বিপাকে পড়েছিলেন তিনি। এবার একটি নতুন প্যাঁচে পড়লেন অভিনেত্রী। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তাঁর নতুন স্কিনকেয়ার ব্র্যান্ডটি SKKN এর ট্রেডমার্ক এবং লোগো সবটাই নিউইয়র্কের একটি ব্র্যান্ড থেকে চুরি করা হয়েছে, সেই কারণে নিউইয়র্কের ওই বিজনেসওম্যান অভিনেত্রীর বিরুদ্ধে মামলা করেছে। এবং কার্দাশিয়ানের আইনজীবী ব্যপারটিকে পুরোটাই উহ্য করে দিয়েছে। তাঁরা আদালতে মামলা লড়ার প্রতিশ্রুতি দিয়েছেন। অভিনেত্রীর আইনজীবীর দাবি, “আমরা মনে করি মামলাটি ট্রেডমার্কের আইন সম্পর্কে কম এবং মিস কার্দাশিয়ানের নাম এবং খ্যাতিকে খারাপ করছে।”

ওই নিউইয়র্ক ব্র্যান্ড কোম্পানির মালিক, লুন্সফোর্ড (New York businesswoman and esthetician Cydnie Lunsford Michael Rhodes) ২৮ জুনের মামলায় বলেছে যে, তাঁর কোম্পানি, “অগাস্ট ২০১৮ সাল থেকে ওয়াশিংটন, ডিসি এবং/অথবা নিউ ইয়র্ক, নিউইয়র্কে SKKN+ ব্র্যান্ডের অধীনে ক্রমাগত ব্যবসা পরিচালনা করেছে।” আর অভিনেত্রীর গ্রুপটি, তাঁর ব্র্যান্ডের আওতাভুক্ত সব প্রোডাক্টগুলো হাই-এন্ড সেলুন পরিষেবাগুলির পাশাপাশি খুচরা দোকানে এবং অনলাইনে বিক্রি হওয়া পণ্যগুলিতে SKKN+ মার্কস ব্যবহার করেছে”৷ ডোমেন www.skknplus.com এবং কোম্পানির ইনস্টাগ্রাম পৃষ্ঠাটিও ২০১৮ সালে শুরু হয়েছিল, আর এই বিজ্ঞাপনের প্রথম পোস্টেই SKKN+ লোগো রয়েছে।

উল্লেখযোগ্যভাবে, এই বিউটি কনসেপ্টটি মূলতঃ একটি কালো মালিকানাধীন ব্যবসা এবং এর পরিষেবাগুলি বিশেষভাবে কালো মহিলাদের এবং অন্যান্য বর্ণের মহিলাদের জন্যে ব্যবহারযোগ্য, যারা সৌন্দর্য শিল্পে আসতে পারেনা সবসময়। মামলায় বলা কার্দাশিয়ানের আইনজীবী বলেছেন, “আমরা মিসেস লুন্সফোর্ডকে সাধুবাদ জানাই একজন ছোট ব্যবসার মালিক হয়ে তাঁর স্বপ্ন অনুসরণ করার জন্য। কিন্তু এটি তাঁকে অন্যায়ভাবে দাবি করার অধিকার দেয় না যে আমরা কিছু ভুল করেছি।” তাই তিনি মামলাটিকে “ট্রেডমার্কের আইন সম্পর্কে কম এবং মিসেস কার্দাশিয়ানের নাম এবং খ্যাতির ক্ষতি করার হুমকি হিসেবে অভিহিত করেছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00