Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

টানা চারদিন বাড়ল পেট্রল-ডিজেলের দাম, রবিবার কত হল জেনে নিন

তেল সংস্থাগুলির দাবি, চলতি মাসের শুরুতেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে হু হু করে। ফলে গত তিন বছরের মধ্যে তা সর্বোচ্চ সীমায় পৌঁছে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: উৎসবের মরশুমেও একটানা বাড়ছে জ্বালানি তেলের দাম। গত ১৪ অক্টোবর নবমীর দিন থেকে পরপর চারদিন বাড়ল পেট্রল-ডিজেলের দাম। স্বাভাবিকভাবেই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে মধ্যবিত্তের মাথায় হাত উঠেছে। গোটা উৎসবের দিনগুলিতে একমাত্র সপ্তমী ও অষ্টমীর দিনই পেট্রল-ডিজেলের দাম অপরিবর্তিত ছিল। আর জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় খোলাবাজারে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী এবং আনাজপাতির দাম আকাশ ছুঁয়েছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মাছের দামও।

রবিবার লিটার প্রতি পেট্রলের দাম বাড়ল ৩৫ পয়সা এবং ডিজেলের দাম ৩৭ পয়সা। ফলে এদিন কলকাতায় এক লিটার পেট্রলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১০৬.৪৩ টাকা। অন্যদিকে প্রতি লিটার ডিজেলের দাম বেড়ে হল ৯৭.৬৮ টাকা। দেশের রাজধানী দিল্লিতেও একই হাল। ওই শহরে আজ এক লিটার পেট্রল ও ডিজেল কিনতে খরচ পড়ছে যথাক্রমে ১০৫.৮৪ টাকা এবং ৯৪.৫৭ টাকা। তবে জ্বালানি তেলের ছ্যাকা সবচেয়ে বেশি বাণিজ্যনগরী মুম্বইয়ে। সেখানে লিটারপিছু পেট্রল দাম হয়েছে ১১১.৭৭ টাকা। এবং ডিজেলের দাম লিটার প্রতি ১০২.৫২ টাকা। রবিবার রাজস্থানের রাজধানী জয়পুরেও পেট্রলের দাম বেড়ে হয়েছে ১১২.৬০ টাকা এবং ডিজেলের দাম হয়েছে লিটার প্রতি ১০৪.২০ টাকা। অন্যদিকে দক্ষিণের শহর চেন্নাইয়ে ও বেঙ্গালুরুতে এদিন পেট্রলের দাম যথাক্রমে ১০৩.০১ এবং ১০৯.৫৩ টাকা। ডিজেল পাওয়া যাচ্ছে ৯৮.৯২ টাকা এবং ১০০.৩৭ টাকায়।

তেল সংস্থাগুলির দাবি, চলতি মাসের শুরুতেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে হু হু করে। ফলে গত তিন বছরের মধ্যে তা সর্বোচ্চ সীমায় পৌঁছে গিয়েছে। স্বাভাবিকভাবেই ভারতের বাজারে তার প্রভাব পড়ছে। এর জেরেই গত মাসে মোট ১৯ বার দাম বাড়ল ডিজেলের। আর পেট্রলের দাম বাড়েছে ১৬ বার। কেন্দ্রীয় সরকারের দাবি, বেশ কয়েকটি রাজ্য সরকারের আপত্তিতে জ্বালানি তেলের মূল্যের উপর GST বসানোর সিদ্ধান্ত নেওয়া যায়নি। ফলে জ্বালানির দাম কমার সম্ভবনাও নেই আপাতত।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00