Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘এক ডাকে অভিষেক’, ডায়মন্ড হারবারে নতুন পরিষেবার সূচনা করলেন সাংসদ

‘এক ডাকে অভিষেক’ পরিষেবার জন্য চালু করা হয়েছে একটি টোল ফ্রি নম্বর। ৭৮৮৭৭৭৮৮৭৭ নম্বরে ফোন করেই সমস্যার কথা জানাতে পারবেন বাসিন্দারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মানুষের অভাব অভিযোগ জানতে এবার নতুন পরিষেবা চালু করলেন ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধযায়। ওই পরিষেবার নাম দেওয়া হয়েছে ‘এক ডাকে অভিষেক’। ওই সংসদীয় এলাকার মানুষ এবার ফোন করেই সাংসদের কাছে অভিযোগ জানাতে পারবেন।

শনিবার ডায়মন্ড হারবারে এই পরিষেবার উদ্বোধন করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC MP Abhishek Banerjee)। ‘এক ডাকে অভিষেক’ পরিষেবার জন্য চালু করা হয়েছে একটি টোল ফ্রি নম্বর। ৭৮৮৭৭৭৮৮৭৭ নম্বরে ফোন করেই নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন ডায়মন্ড হারবারের বাসিন্দারা।

এর আগে ‘দিদিকে বলো’ কর্মসূচি ভালোই সাড়া ফেলেছিল রাজ্যে। দলের শীর্ষনেত্রীর দেখানো পথে,  সেই আদলেই এবার পরিষেবা চালু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ জানানোর জন্য ফোন নম্বর চালু হওয়ায় এবার খুব সহজেই সাংসদকে পাবেন ডায়মন্ড হারবার এলাকার বাসিন্দারা। সাধারণত জনপ্রতিনিধিদের বিরুদ্ধে একটা অভিযোগ সর্বদা শোনা যায়, সেটা হল নির্বাচনে জেতার পর জনপ্রতিনিধিদের এলাকায় আর দেখা পাওয়া যায় না। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেই পথে হাঁতেননি। তিনি প্রকৃত অর্থে জনপ্রতিনিধি হয়ে উঠতে চেয়েছেন। আরা তাই মানুষের দুঃখ কষ্ট, যন্ত্রণা ও অভিযোগের কথা শুনতে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটলেন তিনি।

এর আগে কোভিড পরিস্থিতিতে ডায়মন্ড হারবার মডেল গড়ে রাজ্যে সাড়া ফেলে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বাড়ি বাড়ি গিয়ে করোনা পরীক্ষার ব্যবস্থা করেছিলেন তিনি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বুঝিয়ে দিয়েছিলেন, মানুষের সঙ্গেই সর্বদা রয়েছেন তিনি। এবার নিজের সংসদীয় এলাকার মানুষের অভাব অভিযোগ শুনে তা দ্রুত সমাধানের জন্য হেল্পলাইন চালু করলেন তিনি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00