Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রামলীলা অভিনয় চলাকালীন রামের সঙ্গে বিচ্ছেদ দৃশ্যেই দশরথের মৃত্যু!

মঞ্চে তখন রামলীলা অভিনয় চলছে। দশরথের চরিত্রে অভিনয় করছিলেন রাজেন্দ্র সিং নামে একটি অভিনেতা। রামের সঙ্গে তাঁর পিতা দশরথের বিচ্ছেদ দৃশ্যের

Share:

নিজস্ব প্রতিনিধি: মঞ্চে তখন রামলীলা অভিনয় চলছে। দশরথের চরিত্রে অভিনয় করছিলেন রাজেন্দ্র সিং নামে একটি অভিনেতা। রামের সঙ্গে তাঁর পিতা দশরথের বিচ্ছেদ দৃশ্যের অভিনয় করার সময় মঞ্চেই মৃত্যু হল ওই অভিনেতার। তবুও অভিনয় চালিয়ে গেলেন সহ-অভিনেতারা। ঘটনাটি উত্তরপ্রদেশেরে বিজনোর জেলার হসনপুর গ্রামের। শুক্রবার দশেরা উপলক্ষ্যে ওই গ্রামে রামলীলা মঞ্চস্থ করা হচ্ছিল। সেখানেই ঘটে এই বিপত্তি। রাম, সীতা ও লক্ষ্ণণের বনে যাওয়ার আগের দৃশ্য মঞ্চস্থ হচ্ছিল। রামের বাবা দশরথ রামের বনবাসের কারণে ব্যাকুল হয়ে উঠবেন। এই দৃশ্যে অভিনয় করার সময়ই দশরথের ভূমিকায় অভিনয় করা রাজেন্দ্র সিং মৃত্যুর কোলে ঢলে পড়েন।

সহ অভিনেতারা জানিয়েছেন, ওই দৃশ্যে দশরথের ভূমিকায় থাকা রাজেন্দ্র সিং রামের বিয়োগে ব্যাকুল হয়ে মাটিতে পড়ে যাবেন, সেটাই হয়েছিল, কিন্তু রাজেন্দ্র সিং আর উঠে দাঁড়ায়নি। সত্যিই তাঁর মৃত্যু হয়েছে পরে বোঝা যায়। সহ অভিনেতারা প্রথমে তাই ভেবেছিলেন, যে রাজেন্দ্র সিং অভিনয় করছেন। বিজনোর জেলার হাসানপুর গ্রামে ২ অক্টোবর থেকেই রামলীলা মঞ্চস্থ হচ্ছিল। ১৪ অক্টোবর রামের বনে যাওয়ার দৃশ্য মঞ্চস্থ হচ্ছিল। সেদিনই দশরথের চরিত্রে অভিনয় করা রাজেন্দ্র সিংয়ের মৃত্যু হয় মঞ্চেই। যেখানে সত্যিই রামের বিচ্ছেদে দশরথের মৃত্যু হয়েছিল সীতা ও লক্ষ্ণণকে নিয়ে রামের বনবাসে চলে যাওয়ার পর। ঘটনাটি কাকতালীয় হলেও গোটা বিজনোর জেলায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

ওই দৃশ্যটি হয়ে যাওয়ার পরই মঞ্চের পর্দা পড়ে যায়। সেই সময় রাজেন্দ্র সিংয়ের মঞ্চ ছেড়ে চলে যাওয়ার কথা থাকলেও সেটা হয়নি। তখনই সকলের টনক নড়ে। তাঁরা গিয়ে দেখেন অচেতন অবস্থায় পড়ে রয়েছেন তিনি। ঘটনাস্থলেই মারা গিয়েছেন তিনি। ঘটনা জানাজানি হতেই শোকের ছায়া নেমে আসে গোটা গ্রামে। রামলীলা দেখতে আসা দর্শকদের চোখে জল চলে আসে অনেকের। রাজেন্দ্র সিং বিগত ২০ বছর ধরে এই রামলীলাতে রাজা দশরথের ভূমিকা পালন করছিলেন এবং তাঁর অভিনয় এত জীবন্ত ছিল যে মানুষ মুগ্ধ হয়ে দেখতেন।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

0:00