Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কয়লা পাচার কাণ্ডে সওকতের সঙ্গীকে এবার তলব করল সিবিআই

আগামী ১৬ জুন সিবিআই দফতর নিজাম প্যালেসে তাঁকে হাজিরা দেওয়ার জন্য বলেছেন গোয়েন্দারা। কয়লা পাচার কাণ্ডের তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব।

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়লা পাচার কাণ্ডে ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লাকে আগেই তলব করেছে সিবিআই। এবার তাঁর সঙ্গীকেও এই মামলায় তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সওকত মোল্লার সঙ্গী সাদেক লস্করকে কয়লা পাচার কাণ্ডে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জিজ্ঞাসাবাদ করারা জন্য আগামী ১৬ জুন কলকাতায় সিবিআই দফতর নিজাম প্যালেসে তাঁকে হাজিরা দেওয়ার জন্য বলেছেন গোয়েন্দারা।

কয়লা পাচার কাণ্ডে তদন্তে নেমে দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লার নাম পায় সিবিআই। এর পর সওকতকে জিজ্ঞাসাবাদ করার জন্য বেশকিছু নথি নিয়ে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার তাঁর সঙ্গীকে এই মামলায় জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। সিবিআই আধিকারিকরা জানান, কয়লা পাচার কাণ্ডের তদন্তে নেমে জানা যায়, আসানসোল থেকে বেআইনিভাবে কয়লা রাজ্যের বিভিন্ন জায়গায় পাচার করা হত। নদিয়া জেলায়ও পাচার করা হত কয়লা। যেখানে কয়লা পাচার করা হত সেই জায়গাগুলির তালিকায় নাম রয়েছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের। ক্যানিংয়ে যে ব্যক্তিদের কাছে এই পাচার করা কয়লা পৌঁছত, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা সেই ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে। তাদের সঙ্গে কথা বলে সওকত মোল্লার নাম উঠে আসে। কয়লা পাচার কাণ্ডে ক্যানিং পুর্বের বিধায়কের যোগ রয়েছে বলে মনে করছেন সিবিআই আধিকারিকরা।

গত ৯ জুন সিবিআই কলকাতার নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়ে নোটিস পাঠায় সওকত মোল্লাকে। নোটিসে বলা হয় আগামী ১৫ জুন তাঁকে হাজিরা দিতে হবে। তার আগে গত ২৭ মে তাঁকে কলকাতার নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছিল। সঙ্গে আনতে বলা হয়েছিল তাঁর পাসপোর্ট, প্যান কার্ড, আধার কার্ড ও ভোটার কার্ড। আনতে বলা হয়েছিল তাঁর সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট। সওকতের(Soukat Molla) নামে যদি কোনও কোম্পানি থাকে তবে সেই সংস্থারও ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল সিবিআই। কিন্তু সেদিন নিজাম প্যালেসে হাজিরা দেননি সওকত। পরিবর্তে ইমেল করে সিবিআইয়ের কাছে ১৫ দিন সময় চেয়েছিলেন। সেই ১৫ দিনের সময়সীমা অতিক্রান্ত হওয়ার আগেই বৃহস্পতিবার ফের সিবিআই(CBI) নোটিস পাঠায় সওকতকে। আর তার তিন দিনের মধ্যে এবার তাঁর সঙ্গী সাদেক লস্করকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হল সিবিআই দফতরে। ১৬ জুন সাদেককে জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00