Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পানিহাটি মেলায় প্রাণহানির ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা রাজ্যের

রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর ২৪ পরগনার পানিহাটির (PANIHATI) ঘটনায় মৃত্যু (DEATH) হয়েছে ৩ জনের। অসুস্থ হয়ে অনেকে ভর্তি হাসপাতালে। সূত্রের খবর, বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। পাঁচশো বছরের ঐতিহ্যবাহী দই- চিড়ে উৎসবে ঘটেছে মর্মান্তিক এই দুর্ঘটনা। এই অবস্থায় নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার (STATE GOVERNMENT)। মৃতদের পরিবারকে করা হবে আর্থিক সাহায্য।

মর্মান্তিক এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে তিনি লিখেছেন, এই ঘটনায় তিনি গভীর শোকাহত। দণ্ড মহোৎসবে এসে নিহতদের আত্মার শান্তি কামনা করেছেন তিনি। রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। উল্লেখ্য, এই পরিস্থিতির পর মেলা বন্ধ করা হয়েছে।

পানিহাটির মহোৎসবতলা ঘাটে দই-চিড়ের মেলায় পূণ্যার্থীদের বিশাল সমাগম হয়। এদিন সরু রাস্তা দিয়ে বিশাল সংখ্যক পূণ্যার্থী যাওয়ার কারণে চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়। তার জেরে অসুস্থ হয়ে পড়েন পূণ্যার্থীরা। ইতিমধ্যে ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘পানিহাটির ইসকন মন্দিরের দণ্ড মহোৎসবে প্রচণ্ড গরম ও আদ্রর্তায় ৩ জনের মৃত্যু হয়েছে। অত্যন্ত দুঃখজনক ঘটনা। পুলিশ কমিশনার এবং জেলাশসক ঘটনাস্থলে গিয়েছেন। সমস্তরকম সাহায্য করছেন তাঁরা।’ পূণ্যার্থীদের মেলা থেকে উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে। যাতে আর কেউ মেলায় প্রবেশ করতে না পারে তার জন্য ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। অসুস্থদের উদ্ধার করে সাগরদত্ত স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেশ কয়েকজনকে নিয়ে যাওয়া হয় বলরাম স্টেট জেনারেল হাসপাতালে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00