Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Ukraine: মারিওপুলে কলেরার থাবা, আন্তর্জাতিকমহলের কাছে সাহায্যের আর্জি জেলেনস্কির

সংক্রমণ শুরু মে মাস থেকে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত ইউক্রনের মারিওপুলে মারাত্মকভাবে ছড়িয়ে পড়ছে কলেরা (Cholera)। পরিস্থিত সামাল দিতে প্রেসিডেন্ট (President)ভ্লদোমির জেলেনস্কি আন্তর্জাতিক মহলের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন।

ইউক্রেন (Ukraine) সেনার সহকারি প্রধান ভাদিম স্কিবিট্সকি জানিয়েছেন, ‘মারিওপুলে মারাত্মক আকারে কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আমরা আমেরিকা ও তাদের মিত্রদেশের থেকে সাহায্যের অপেক্ষায় রয়েছি। আমাদের একার পক্ষে কলেরার বিরুদ্ধে লড়াই করা সম্ভব নয়। জানা গিয়েছে, মে মাস থেকেই মারিওপুলে কলেরা (Cholera) একটু একটু করে সংক্রমণ ছড়াতে শুরু করে। যুদ্ধের ফলে সে দেশের স্বাস্থ্য পরিষেবার হাল তলানিতে ঠেকে গিয়েছে। ফলে, সংক্রমণ দ্রুত ছড়াতে সময় নেবে না। রিপোর্টের আরও দাবি, খেরসন অঞ্চলেও দেখা দিয়েছে ওষুধ-সঙ্কট। মারিওপুলের মেয়রের উপদেষ্টার কথায়, কলেরা যে কোনও সময় মহামারির আকার ধারণ করতে পারে। তবে কতজন কলেরায় আক্রান্ত হয়েছেন, সে ব্যাপারে কিছু জানা যাচ্ছে না।  

এদিকে, রাশিয়া (Russia) আরও এক বছর যুদ্ধ চালিয়ে যেতে পারে বলে মনে করছে ইউক্রেনের সামরিক গোয়েন্দা দফতর। খবর আল-জাজিরার। সে দেশের সামরিক গোয়েন্দা দফতরের উপপ্রধান ভাদিম স্কিবিৎস্কি বলেছেন, রাশিয়ার (Russia) সঙ্গে লডা়ই চালিয়ে যেতে গেলে তাদের দরকার আরও সামরিক অস্ত্র। আমেরিকা (USA) এবং তাদের মিত্রশক্তি এই ব্যাপারে কতটা সাহায্য করে তার ওপর নির্ভর করছে যুদ্ধের ভবিষ্যৎ। এখনও পর্যন্ত জার্মানি (Germany) সব থেকে বেশি সামরিক অস্ত্র দিয়ে ইউক্রেনকে সাহায্য করেছে। আমেরিকাও ইউক্রেনকে সামরিক অস্ত্র সরবরাহ করেছে। 

আরও পড়ুন ইউক্রেনকে অত্যাধুনিক রকেট ‘উপহার’ বাইডেনের

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00