Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্লাস্টিক স্ট্রয়ে নিষেধাজ্ঞা পিছিয়ে দেওয়ার আর্জি নিয়ে মোদির দ্বারস্থ Amul

যদিও ওই চিঠির জবাব দেয়নি প্রধানমন্ত্রীর কার্যালয় (PMO)।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজনীতি থেকে খেলা, বিনোদন থেকে যুদ্ধ- সব বিষয়েই সমাজসচেতনতার বার্তা দিয়ে থাকে দেশের বৃহত্ত্তম দুগ্ধজাতপণ্য উ‍ৎপাদককারী সংস্থা আমূল (Amul)। কিন্তু এবার সেই সংস্থার পক্ষ থেকে পরিবেশ দূষণের অন্যতম উপকরণ প্লাস্টিক স্ট্রয়ের উপরে নিষেধাজ্ঞা কার্যকরের সিদ্ধান্ত পিছিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে। খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়ে প্লাস্টিক স্ট্রয়ের উপর নিষেধাজ্ঞা কার্যকরের সিদ্ধান্ত এক বছরের  জন্য পিছিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। আর ওই অনুরোধের পিছনে লক্ষ লক্ষ দুগ্ধ উ‍ৎপাদকদের স্বার্থ ও জীবিকাকে ঢাল হিসেবে ব্যবহার করেছে সংস্থা।

আগামী ১ জুলাই থেকে পরিবেশ দূষণের কথা মাথায় রেখে দেশে প্লাস্টিক স্ট্র ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। আর সরকারের ওই এক সিদ্ধান্তে দেশের নামী পানীয় প্রস্তুতকারী সংস্থার শীর্ষ কর্তাদের রাতের ঘুম উবে গিয়েছে। কেননা লস্যি সহ বিভিন্ন ধরনের পানীয ও জুসের সঙ্গে প্লাস্টিকের স্ট্র ব্যবহার করে থাকে সংস্থাগুলি। বিকল্প কোনও পদ্ধতি না পাওয়া পর্যন্ত যাতে ওই সিদ্ধান্ত কার্যকর না হয় তার জন্য পেপসিকো (Pepsico), কোকাকোলা (Coca-Cola) সহ একাধিক পানীয় প্রস্তুতকারী সংস্থা মোদি সরকারের কাছে আর্জিও জানিয়েছে। যদিও সেই আর্জিতে সাড়া দেওয়ার কোনও আগ্রহই দেখায়নি সরকারের শীর্ষ মহল।

আমূলের ম্যানেজিং ডিরেক্টর (Managing Director ) আর এস সোধি ( RS Sodhi) সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) পাঠানো চিঠিতে লিখেছেন, লক্ষ-লক্ষ দুগ্ধ উ‍ৎপাদকদের পেশার কথা ভেবে অন্তত এক বছরের জন্য প্লাস্টিকের স্ট্র (Plastic straw)  ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত পিছিয়ে দেওয়া হোক। এতে অন্তত ১০ কোটি দুগ্ধ উ‍ৎপাদক উপকৃত হবেন।’ যদিও ওই চিঠির জবাব দেয়নি প্রধানমন্ত্রীর কার্যালয় (PMO)। তবে শেষ পর্যন্ত যদি ১ জুলাই থেকে নিম্নমানের প্লাস্টিক স্ট্র (Plastic Straw) ব্যান হয়ে যায়, সে ক্ষেত্রে স্ট্র ছাড়াও লস্যি সহ সংস্থার বিভিন্ন দুগ্ধজাতীয় পানীয় বিক্রি করা হবে বলে জানিয়েছেন আমূলের (Amul) এক শীর্ষ কর্তা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00