Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২০০ কোটি ছোঁয়ার আনন্দে ‘আমি যে ফরএভার তোমার’ বললেন কার্তিক

বিশ্বব্যাপী ব্যবসায় ২০০ কোটির ঘরে প্রবেশ করল এবার এই ছবি। দেশব্যাপী ১৫৭ কোটির বক্স অফিস সাফল্য এই ছবির ঝুলিতে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আনিস বাজমি পরিচালিত হরর-কমেডি ছবি ‘ভুলভুলাইয়া টু’ বক্সঅফিসে রীতিমতো সাফল্য লাভ করেছে। বিশ্বব্যাপী ব্যবসায় ২০০ কোটির ঘরে প্রবেশ করল এবার এই ছবি। দেশব্যাপী ১৫৭ কোটির বক্স অফিস সাফল্য এই ছবির ঝুলিতে। ছবিতে রয়েছেন কার্তিক আরিয়ান, কিয়ারা আডবাণি, তব্বু ও  রাজপাল যাদব প্রমুখ। মুক্তির আগে থেকেই দর্শকদের মধ্যে এক আলাদা উত্তেজনা কাজ করেছিল এই ছবিকে ঘিরে।

২০০৭ সালে অক্ষয় কুমার অভিনীত এই ছবির প্রথম অংশ যেরকম উত্তেজনা তৈরি করেছিল প্রত্যেক দর্শকের মনে তেমনটাই এবারও বিলক্ষণ অনুভব করা গেল। ছবির সাফল্যে নিজের ইনস্টাগ্রামে বক্স অফিস কালেকশনের একটি ছবি শেয়ার করে এই ছবির বিখ্যাত গান ‘আমি যে তোমার’- এর অনুকরণে ক্যাপশন লিখেছেন কার্তিক আরিয়ান, ”আমি যে ফরএভার তোমার” অর্থাৎ ”আমি চিরকাল তোমার”।

কার্তিকের ছবির এমন সাফল্যে তাঁকে অভিনন্দন জানিয়েছেন তাঁর অনুরাগী থেকে বন্ধু সকলেই। কার্তিককে শুভেচ্ছা জানিয়ে চলচ্চিত্র নির্মাতা কাভিশ সিনহা লিখেছেন, ”মেরি গেসুও কি সায়ে মে ২০০ কোটি কি খুশবু হ্যায়” তোমার জন্য ভীষণ ভীষণ গর্ব বোধ করছি এবার শুধু কোভিড এর থেকেও রয়্যালটি নেওয়া শুরু করে দাও।” শুভেচ্ছা জানিয়েছেন, সঙ্গীত শিল্পী রহিল মেহেতা। লিখেছেন, ”এ তোমার প্রাপ্য ন্যায্য সম্মান। দারুণ পারফর্ম্যান্স। আশা করি তুমিও দারুণ খুশি।”

উল্লেখ্য, সপ্তাহান্তে কার্তিক অভিনীত ভুলভুলাইয়া-২ ছবির বক্স অফিস কালেকশন যথাক্রমে ৪.৫৫ কোটি ও ৫.৭১ কোটি টাকা। সোমবার ২.২৫ কোটি টাকার ব্যবসা করেছে বক্সঅফিসে সব মিলিয়ে এই তিনদিনে ছবির মোট বক্সঅফিস কালেকশন ১৫৭.০৭ কোটি টাকা। ছবির প্রচার থেকে মুক্তি এমনকি ১০০ কোটির সাফল্যে পার্টি। সব জায়গাতেই কার্তিকের উচ্ছ্বাস ছিল দেখার মত কিন্তু বাধ সাধল করোনা। করোনা আক্রান্ত হয়ে এখন কোয়ারেন্টিনে দিন কাটছে অভিনেতার।

কিন্তু তাতে কী ছবির সাফল্য উদযাপন বন্ধ থাকবে? ‘নৈব নৈব চ’, বাড়িতে বসেই নিজের একটি পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে কার্তিক লিখেছিলেন, ”শুনতে পেলাম আজ নাকি শো হাউজফুল ছিল।। যদি কোয়ারেন্টিনে না থাকতাম তাহলে আমিও সেলিব্রেশনে মাততাম ও নাচানাচি করতাম।” ছবির এমন সাফল্যে কার্যতই খুশি কার্তিক। দক্ষিণী ছবি যেভাবে বলিউডে জায়গা করছে ও ব্যবসা করছে তাতে নিজের হিন্দি ছবির এমন সাফল্য সকলের সঙ্গে ভাগ করে নিতে তৎপর কার্তিক।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00