Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুয়ারে এবার জামাইষষ্ঠী স্পেশ্যাল থালি

শাশুড়ি মায়েদের চিন্তা ঘোচাবে রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তর। হোয়াটস অ্যাপে অর্ডার দিলেই চলে আসবে বাড়ির দরজায় জামাইষষ্ঠী স্পেশ্যাল থালি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ’, আর সেই পার্বণের অন্যতম একটি হল জামাইষষ্ঠী। তালপাতার পাখার ঠান্ডা হাওয়া দিয়ে শুরু হয় জামাই আপ্যায়ণ। সকাল থেকে রাত অবধি ফলাহার, লুচি, মিষ্টি দুপুরের নানা পদে জামাইয়ের ভুঁড়িভোজের আয়োজন এসব কিছু এদিন নিজের হাতে সামলান শাশুড়ি মা। তাতে এই গরমে নাজেহাল অবস্থাও হয় বটে। তবে এই বৈদ্যুতিন মাধ্যমের যুগে অনেকেই অনলাইনে নানা ফুড অ্যাপে খাবার অর্ডার করার উপরেও অনেকটা ভরসা করেন। যারা এই পদ্ধতিতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং যারা করেন না উভয়েই কিন্তু এবার এই বিষয়ে ভরসা রাখতে পারেন রাজ্য সরকারের উপর। কারণ এবার রাজ্যসরকারের পঞ্চায়েত দপ্তরের তরফে নিয়ে আসা হচ্ছে ‘দুয়ারে থালি’। 

৫ জুন রবিবার জামাইষষ্ঠী। রবিবার হওয়ায় বেশ সুবিধাই হয়েছে বঙ্গের জামাইকুলের। নো অফিস নো কাজ, শুধুই কবজি ডুবিয়ে খাওয়া। আর সেই খাওয়াদাওয়াতেই অন্য মাত্রা যোগ করতে চলেছে এই বিশেষ ব্যবস্থা। জামাইষষ্ঠীর দিনে শাশুড়ি মায়েদের চিন্তা ঘুচিয়ে দিতে চলেছে রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তর। হোয়াটস অ্যাপে অর্ডার দিলেই চলে আসবে বাড়ির দরজায় জামাইষষ্ঠী স্পেশ্যাল থালি।

কত টাকা এর দাম বরাদ্দ করা হয়েছে? কী কী থাকছে সেই থালিতে? কিংবা কীভাবে বুকিং করবেন আদরের জামাইয়ের জন্য এই স্পেশ্যাল থালি? জেনে নিন-

যারা মুরগির মাংস পছন্দ করেন তাঁদের জন্য এই থালিতে থাকছে- গন্ধরাজ ফ্লেভারের কড়াইশুঁটি ভাত, ইলিশ পাতুরি, ঝাড়গ্রামের বনমুরগির মাংসের ঝোল, আনারসের চাটনি ও শক্তিগড়ের ল্যাংচা। 

যারা খাসির মাংস পছন্দ করেন তাঁদের জন্য থালিতে থাকবে -গন্ধরাজ ফ্লেভারের কড়াইশুঁটি ভাত, গলদা চিংড়ির মালাইকারি, ঝাড়গ্রামের খাসির মাংসের ঝোল, আনারসের চাটনি ও শক্তিগড়ের ল্যাংচা।  মাত্র ৫০০ টাকাতেই মিলবে এই দুই ধরণের থালি। অর্ডার দেওয়ার জন্য যোগাযোগ করুন এই নম্বরে ৮২৪০৫২২৩৪৬, ৯৭৩৪৩৯৯৯১৫৮১০৭৮৮৭৭৯৪ এই নম্বরে। এর আগে একইভাবে পয়লা বৈশাখ, ইদেও এমন উদ্যোগ নিয়েছিল রাজ্যসরকার। সেই চেস্টারই আবার পুনরাবৃত্তি জামাইষষ্ঠীতেও।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00