Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নবরাত্রিতে অনুরাগীদের উপহার দিলেন সানি দেওয়ল, আসছে ‘গদার-২’

দীর্ঘ ১৫ বছর ধরে ছবির গল্প লেখা হচ্ছে বলে জানা গিয়েছে। ২০১৯ সালে সানি দেওয়ল গ্রিন সিগন্যাল দিতেই ছবির কাজ শুরু করেন পরিচালক অনিল শর্মা।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনুরাগীদের জন্য দশেরার উপহার আনলেন সানি দেওয়ল। চলতি বছরে এই নিয়ে নিজের দুটি ছবির কথা ঘোষণা করলেন সানি। ইতিমধ্যেই আর বাল্কির ছবিতে দিলকার সলমনের সঙ্গে কাজ করছেন সানি। এবার আরও একটি ছবির কাজ যুক্ত হল তাঁর সিনেমা কেরিয়ারে। ‘গদার ২’, সানি দেওয়ল অভিনীত অন্যতম সেরা সিনেমা। এই ছবির প্রথম পার্ট বলিউডে বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করেছিল। সানি দেওয়ল ও আমিশা প্যাটেলের জুটি বক্স অফিসে ঘায়েল করেছিল বহু দর্শকদের। এবার সেই স্মৃতি ফিরিয়ে এনে বড় চমক দিলেন সানি দেওয়ল।

মহানবমীতে নিজের অনুরাগীদের জন্য সোশ্যাল মিডিয়াতে বিশেষ বার্তা দিয়েছেন সানি। একটি পোস্টার শেয়ার করেছেন তিনি যেখানে ‘২’ লেখা। কানাঘুষো চলছিলই কিন্তু আজ সানির শেয়ার করার পোস্টারে সিলমোহর দিয়েছেন বলিউডের ট্রেড অ্যানালিসিস্ট তরণ আদর্শ। আগামিকাল অর্থাৎ দশেরার দিন মুক্তি পাবে ‘গদার-২’ যাবতীয় তথ্য। ২০০১ সালে বক্স অফিস কাঁপানো ‘গদার’ ছবির সিক্যুয়ালের খবর কনফর্ম হতেই সোশ্যাল মিডিয়াতে সানিকে শুভেচ্ছা ও ভালোবাসা দিয়েছেন অনেক অনুরাগী। সূত্রের খবর, ছবির গল্প ভারত-পাকিস্তানের ভাগাভাগির যন্ত্রণা নিয়েই এগোচ্ছে। সানি দেওয়ল, আমিশা প্যাটেল ছাড়া গল্পের মোড় ঘুরবে দু’জনের সন্তানদের নিয়ে। অনুমান করা যাচ্ছে ছবিতে সানির ছেলে করণকে অভিনয় করতে দেখা যেতে পারে।

দীর্ঘ ১৫ বছর ধরে ছবির গল্প লেখা হচ্ছে বলে জানা গিয়েছে। ২০১৯ সালে সানি দেওয়ল গ্রিন সিগন্যাল দিতেই ছবির কাজ শুরু করেন পরিচালক অনিল শর্মা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00