Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Covid-19 করোনা পজিটিভ সনিয়া, যেতে পারবেন না ইডির দফতরে

রয়েছেন নিভৃতবাসে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: করোনা আক্রান্ত  সনিয়া গাঁধী (Sonia Gandhi)। বৃহস্পতিবার দলের মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা এ কথা জানিয়ে বলেন, ‘‘বুধবার সন্ধ্যায় সনিয়া গাঁধীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তাঁর শরীরে গুরুতর উপসর্গ নেই। সভানেত্রী নিভৃতবাসে রয়েছেন। ’’  দলের তরফ থেকে বলা হয়েছে, সনিয়ার সংস্পর্শে সম্প্রতি যাঁরা এসেছিলেন, তারা যেন করোনা পরীক্ষা করিয়ে নেন। রিপোর্ট পজিটিভ এলে তাদের নির্ভৃত বাসে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনিভাবে অর্থ তছরূপের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরটের তাঁকে এবং রাহুল গান্ধিকে সমন পাঠায়। সনিয়া গান্ধির (Sonia Gandhi) হাজিরা দেওয়ার কথা ছিল ৮ জুন। বুধবার দলের তরফ থেকে বলা হয়, প্রয়োজন বোধে অন্য তারিখে হাজিরার জন্য ইডির কাছে সময় চাওয়া হতে পারে। স্বভাবতই আগামী  ৮ জুন সনিয়ার ইডির দফতরে হাজিরা দেওয়া সম্ভব হচ্ছে না। রাহুল গান্ধির ইডির দফতরে যাওয়ার কথা ছিল বৃহস্পতিবার। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, রাহুল ইডির দফতরে যাননি। 

সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে রাজ্যসভার ভোটের জন্য  বিভিন্ন রাজ্যের কংগ্রেস নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন সনিয়া। সেখানে থেকে করোনায় আক্রান্ত হতে পারেন বলে মনে করা হচ্ছে।  উল্লেখ করা যেতে পারে, গতকাল ন্যাশনাল হেরাল্ড মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ( Enforcement Directorate)  কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি এবং রাহুল গান্ধিকে নোটিশ পাঠায়। 

আরও পড়ুন National Herald মামলায় সনিয়া রাহুলকে তলব ইডির

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00