Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘ভুলভুলাইয়া ২’- এর সাকসেস পার্টিতে আনন্দে গা ভাসালেন তারারা

বক্স অফিসে দেড়শো কোটির ব্যবসা করে ফেলেছে আনিজ বাজমির 'ভুলভুলাইয়া ২'। জমকালো সাকসেস পার্টিতে সাফল্য উদযাপনে মাতল ছবির গোটা টিম।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুক্তি পেয়েছে ‘ভুলভুলাইয়া ২’। ইতিমধ্যেই বক্স অফিসে দেড়শো কোটির ব্যবসা করে ফেলেছে আনিজ বাজমির এই ছবি। কার্তিক ও কিয়ারা ছাড়াও এই ছবিতে রয়েছেন তব্বু, রাজপাল যাদব, সঞ্জয় মিশ্রা প্রমুখ। আর বক্স অফিসে দেড়শো কোটির ব্যবসা করেছে যে ছবি তারই জমকালো সাকসেস পার্টিতে আনন্দে মেতেছিলেন । সাফল্যের উদযাপনে মাতল ছবির গোটা টিম।

সোমবার মুম্বইতে আয়োজিত হয়েছিল ছবির গ্র্যান্ড সাকসেস পার্টি। ছবির তারকারা ছাড়াও উপস্থিত ছিলেন অনেক বলিউড তারকা এদিনের সাকসেস পার্টিতে। যদিও ছিলেন না কিয়ারা। আর এই পার্টিতেই ভীষণ মজা করতে দেখা গেল ছবির মুখ্য অভিনেতা কার্তিক আরিয়ানকে। গ্র্যান্ড পার্টিতে রাজপাল যাদবকে একেবারে কোলে তুলে নিলেন কার্তিক। অনুষ্ঠানে সস্ত্রীক হাজির ছিলেন রাজপাল । এসেছিলেন তব্বুও।

উল্লেখ্য অক্ষয় কুমার, বিদ্যা বালন ও সাইনি আহুজা অভিনীত ‘ভুলভুলাইয়া’-এর সিক্যুয়েল এই ছবি। গত ২০ মে এই ছবি মুক্তি পায়। তার আগে চলেছে জোরকদমে প্রচার। কলকাতায় এসে ছবির প্রচার করেছে কার্তিক। কলকাতায় এসে হাওড়া ব্রিজে হলুদ ট্যাক্সির মাথায় চড়ে বলেছেন ‘কলকাতা আমি যে তোমার’। 

 

 

View this post on Instagram

 

A post shared by @varindertchawla

বলে রাখা ভালো এর আগে কার্তিকের ‘সোনু কি টিট্টু কই সুইটি’ ছবিটি ১০০ কোটির ঘরে প্রবেশ করেছিল। তারপর কার্তিকের এই ছবিটি ফের প্রবেশ করল ১০০ কোটির ঘরে। চলতি বছরে ‘দ্য কাশ্মীর ফাইলস’, ও ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ এই দুটি ছবিও প্রবেশ করেছিল ১০০ কোটির ঘরে। এই নিয়ে আরও একটি ছবি সংযোজন হল সেই তালিকায়।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00