Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ছবির প্রচারের ফাঁকে বেনারসে গঙ্গার ঘাটে পুজো দিলেন ‘খিলাড়ি’

বেনারসে ছবির প্রচার সারার পাশাপাশি কাশীর পবিত্র গঙ্গার ঘাটে পুজো দিলেন খিলাড়ি। ছবি ও ভিডিও শেয়ার করলেন নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘সম্রাট পৃথ্বীরাজ’ ছবির প্রচারে বেনারসে সোমবার পৌঁছেছিলেন অক্ষয় কুমার ও মানুষী চিল্লার। বেনারসে ছবির প্রচার সারার পাশাপাশি কাশীর পবিত্র গঙ্গার ঘাটে পুজো দিলেন খিলাড়ি। সেই ছবি ও ভিডিও নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করে নিয়েছেন পর্দার সম্রাট পৃথ্বীরাজ। ক্যাপশনে লিখেছেন, ‘টিম #সম্রাটপৃথ্বীরাজ ইন বারাণসী ইয়েস্টার্ডে (Team #SamratPrithviraj in Varanasi yesterday)’। সঙ্গে নিজের ওই পোস্টে অক্ষয় লেখেন হিন্দি, তামিল ও তেলেগু এই তিন ভাষায় ৩ জুন বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ছবিটি। 

গোলাপি-সাদা পাঞ্জাবি পাজামায় সেজে এদিন বেনারসে গঙ্গার ঘাটে পুজো দিলেন অক্ষয়। একইরকম পোশাকে সেজেছিলেন মানুষীও। ছবির প্রচারে আসা অক্ষয় কুমারকে একবার দেখার জন্য ভিড় জমিয়েছিলেন দর্শক ও তাঁর ভক্তকুল। আর তাঁরা আরও বেশি অবাক হলেন যখন পুজো শেষে ভক্তি ভরে গঙ্গায় ডুব দিলেন অভিনেতা। পুজো সারলেন ভক্তি ভরে। 

যশরাজ ফিল্মসের প্রযোজনায় ও ডক্টর চন্দ্রপ্রকাশ দ্বিবেদির পরিচালনায় ইতিহাসের পাতার এক অন্যতম ব্যাক্তিত্ব সম্রাট পৃথ্বীরাজের উপর নির্মিত হয়েছে ছবিটি। যদিও ছবি নির্মাণের পর থেকেই তাকে নিয়ে বেড়েছে একের পর এক জটিলতা। প্রথমে করণি সেনা ও তারপর সেন্সর বোর্ডের কাঁচি। তবে এসব কিছুর পর সমস্ত জটিলতার অবসান ঘটিয়ে মুক্তি পেতে চলেছে ৩ জুন ‘সম্রাট পৃথ্বীরাজ’। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00