Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নাইজেরিয়ার গির্জায় বিনে পয়সার খাবার নিতে গিয়ে পদপিষ্ঠ হয়ে ৩১ জনের মৃত্যু

আহতদের ইতিমধ্যেই উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ ও মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল আফ্রিকার দেশ নাইজেরিয়া। শনিবার দেশটির দক্ষিণাঞ্চলের (southern nigeria) একটি গির্জায় (church) বিনা পয়সার খাবার সংগ্রহ করতে গিয়ে পদপিষ্ঠ (stampede) হয়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩১ জন। আহত হয়েছেন আরও কয়েকজন। আহতদের ইতিমধ্যেই উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করছেন পুলিশ আধিকারিকরা। ঘটনার জেরে ইতিমধ্যেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘আলজাজিরা’ (ALJAZEERA) জানিয়েছে, এদিন নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলের পোর্ট হারকোর্ট (Port Harcourt city) শহরের কিং অব অ্যাসেম্বলি (The Kings Assembly) গির্জা কর্তৃপক্ষের তরফে ‘বিনে পয়সার বাজার’ (Shop for Free) নামে একটি ইভেন্টের আয়োজন করা হয়েছিল। শুক্রবার রাত থেকেই বহু মানুষ বিনে পয়সায় খাবার ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। কিন্তু দীর্ঘক্ষণ ধরে গেট না খোলায় তাদের ধৈর্য্যের বাঁধ ভেঙে যায়। বেশ কয়েকজন গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন। আর তাতেই বিপত্তি ঘটে। পদপিষ্ঠ হয়ে প্রাণ হারান ৩১ জন।

পোর্ট হারকোর্টের পুলিশ মুখপাত্র (police spokesperson) গ্রেসইরিঞ্জে কোকো (Grace Iringe-Koko) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘বিনে পয়সার খাবারের জন্য লাইনে দাঁড়ানো মানুষ অধৈর্য্য হয়ে পড়াতেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ঘটনার খবর পেয়েই পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা উদ্ধারকার্য শুরু করে দিয়েছেন। এখনও পর্যন্ত ৩১ জন মারা গিয়েছেন। গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে পোর্ট হারকোর্ট সেনা হাসপাতালে (Port Harcourt Military Hospital) পাঠানো হয়েছে।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00