Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাকিস্তানে এক ধাক্কায় পেট্রল-ডিজেলের দাম বাড়ল লিটার পিছু ৩০ টাকা

শুক্রবার মধ্যরাত থেকেই বর্ধিত দাম কার্যকর হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ক্রমশই দেউলিয়া হওয়ার পথে এগোচ্ছে পাকিস্তান(Pakistan)। নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া দামে(Pakistan Financial Crisis) যখন সাধারণ মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তখন এক ধাক্কায় পেট্রল-ডিজেল সহ সমস্ত রকম জ্বালানি তেলের দাম(Petrol-diesel Price Hike) লিটার পিছু ৩০ টাকা বাড়িয়ে দিল শাহবাজ শরিফ সরকার। শুক্রবার মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে নয়া দাম। যার ফলে দেশে এক লিটার পেট্রলের দাম দাঁড়িয়েছে ১৭৯ টাকা ৮৬ পয়সা আর এক লিটার ডিজেলের দাম দাঁড়িয়েছে ১৭৪ টাকা ১৫ পয়সা। জ্বালানি তেলের দামবৃদ্ধিতে ইতিমধ্যেই ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ।

মার্কিন ষড়যন্ত্রে ইমরান খানকে প্রধানমন্ত্রীর কুর্সি থেকে সরিয়ে ক্ষমতা দখল করেছে তথাকথিত লুটেরা হিসেবে পরিচিত শাহবাজ শরিফ। ক্ষমতা দখলের পরেই দেশ চালাতে হিমশিম খাচ্ছেন তিনি। দেশের বৈদেশিক মুদ্রা ভাণ্ডার যেমন তলানিতে এসে দাঁড়িয়েছে, তেমনই কয়লার অভাবে বিদ্যুৎ উৎপাদন মার খাওয়ায় পাকিস্তানের বিভিন্ন এলাকা ঘন্টার পর ঘন্টা অন্ধকারে ডুবে থাকছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম প্রতিনিয়তই পাল্লা দিয়ে বাড়ছে। সাধারণ মানুষ সংসার চালাতে গিয়ে চরম সমস্যায় পড়েছেন। তার মধ্যে এক ধাক্কায় পেট্রল ও ডিজেলের দাম লিটার পিছু ৩০ টাকলা বাড়ানোয় পরিস্থিতির আরও অবনতি ঘটবে বলে আশঙ্কা করছেন বাজার বিশেষজ্ঞরা।

শাহবাজ সরকারের জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। পড়শি দেশ ভারতে যেখানে সম্প্রতি পেট্রল-ডিজেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার, সেখানে কেন পাকিস্তানের সাধারণ মানুষের কাঁধে বাড়তি বোঝা চাপানো হল, সেই প্রশ্ন তুলেছেন তিনি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00