Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আফ্রিদির নতুন লক্ষ্য মোবাইল হাসপাতাল, তথ্যপ্রযুক্তি বিশ্ববিদ্যালয়

দ্য গলফ টুডেকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন এই পরিকল্পনার কথা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সেবামূলক কাজ ভীষণ প্রিয় সাইদ আফ্রিদির। ২০২০ সালে করোনায় যখন দুনিয়া কাঁপছে,মানুষ যখন গৃহবন্দী,  সেই সময় তখন করাচি-লাহোরে ঘুরে ঘুরে পাকিস্তানের দুস্থ মানুষের মধ্যে অধিনায়ক ত্রাণ বিতরণ করেছেন । বিলিয়েছেন চিকিৎসাসামগ্রী। তাঁর প্রতিষ্ঠিত ফাউন্ডেশন কেবল করোনা অতিমারির সময়ই নয়, বছরজুড়েই জড়িয়ে থাকে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে।

আফ্রিদি এখন তাঁর ফাউন্ডেশনের কর্মপরিধি আরও বাড়াতে চাইছেন। পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চলে সাধারণ গরিব মানুষের দুয়ারে চিকিৎসাসুবিধা পৌঁছে দেওয়ার জন্য আফ্রিদি প্রতিষ্ঠা করতে চান মোবাইল হাসপাতাল। সেই সঙ্গে পাকিস্তানি তরুণদের ভবিষ্যতের কথা ভেবে একটি তথ্যপ্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে চাইছেন। সম্প্রতি পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলের প্যানেল আলোচনায় আফ্রিদি পাকিস্তানি তরুণ ও যুবাদের জন্য তথ্যপ্রযুক্তি–বিষয়ক পড়াশোনার প্রতি গুরুত্বারোপ করেছেন। বিশেষ করে করাচি, ইসলামাবাদ, লাহোর ও পেশোয়ারের মতো বড় শহরগুলোর বাইরে তরুণেরা যেন তথ্যপ্রযুক্তি–বিষয়ক শিক্ষায় শিক্ষিত হতে পারেন, সেটি নিয়ে ভাবনা তাঁর। বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে পাকিস্তানের তরুণ প্রজন্ম যেন শিক্ষিত হতে পারে, দেশের কাজে লাগতে পারে—আফ্রিদির লক্ষ্য ও চিন্তা এমনই।

দ্য গলফ টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারেও বিভিন্ন জনহিতকর চিন্তার কথা তুলে ধরে আফ্রিদি বলেন, ‘এ মুহূর্তে আফ্রিদি ফাউন্ডেশন পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চলে মোবাইল হাসপাতাল প্রতিষ্ঠার কথা ভাবছে। গ্রামের সাধারণ গরিব মানুষ যেন তাদের বাড়ির দোরগোড়ায় চিকিৎসাসুবিধা পায়, আমাদের চিন্তাভাবনা এমনই। পাকিস্তানের গ্রামাঞ্চলের অনেক মানুষই মৌলিক চিকিৎসাসুবিধা থেকে বঞ্চিত। আমরা এ জায়গায় কাজ করতে চাই।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00