Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আইপিএলে ফের জুয়ার হদিশ, দিল্লি থেকে গ্রেফতার ৬

ধৃতদের কাছ থেকে বেশ কিছু মোবাইল ফোন, টিভি, টাকা-সহ ইলেকট্রনিক যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলে ফের মিলল জুয়া চক্রের হদিশ। এবার রাজধানী দিল্লি থেকে ৬ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে বেশ কিছু মোবাইল ফোন, টিভি, টাকা-সহ ইলেকট্রনিক যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। ওই এলাকায় এমন আরও চক্র কাজ করছে কিনা সেই দিকটা ভালো করে খতিয়ে দেখছে দিল্লি পুলিশ। দেখতে-দেখতে একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে আইপিএল। তাই বর্তমানে এই জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগটিকে ঘিরে ক্রিকেট প্রেমীদের মধ্যে উত্তেজনা এবং আগ্রহ বাড়ছে। সেই জন্য এই মোক্ষম সুযোগটিকে কাজে লাগানোর জন্য মুখিয়ে রয়েছে জুয়ারিরা। 

সূত্র মারফত খবর পেয়ে এই ছয় জুয়ারিকে জালে পুরতে সক্ষম হয়েছে পুলিশ। তাঁদের নাম রাহুল গর্গ, কুনাল গর্গ, সঞ্জীব কুমার, অশোক শর্মা, ধর্মাত্ম শর্মা এবং কানাইয়া। এঁদের কাছ থেকে নগজ ৭৫ হাজার টাকা, ১০টি মোবাইল ফোন, ৩টি ল্যাপটপ, ৩টি ইন্টারনেট রাউটার, ভয়েস রেকর্ডার, মার্জার এবং নোটবুক উদ্ধার করা হয়।

বেশ কয়েকদিন আগে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তথা সিবিআইয়ের তরফ জানানো হয়েছে যে, ‘বিশেষ সূত্র থেকে জানা গিয়েছে যে বেশ কিছু জন লোক মিলে আইপিএলে একটি বেটিং চক্র চালাচ্ছিল। এর বেশিরভাগটাই হয়েছে ২০১৯ সালের আইপিএলে। আর এই চক্র নিয়ন্ত্রণ হত পাকিস্তান থেকে। ওরা চেয়েছিল দেশে ওদের চক্র বৃদ্ধি করতে’। আপাতত এই নিয়ে জোরকদমে তদন্ত শুরু করেছে সিবিআই।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00